ছবি: সান নিউজ
বাণিজ্য

ইসলামী ব্যাংকের সঙ্গে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি, টিএমএসএস মেডিকেল কলেজ এবং টিএমএসএস এর অধীনে পরিচালিত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সেলফিন ও এমক্যাশের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ফি পেমেন্টে সম্প্রতি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায়, এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি ও অন্যান্য পেমেন্ট ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং সেলফিন ও এমক্যাশের মাধ্যমে জমা দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এবং ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পুন্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মোঃ শিহাবুদ্দীন।

এর আগে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে “ইসলামি ব্যাংকিং এন্ড ইটস ডিজিটাল প্রোডাক্টস: এক্সেপ্টেন্স এন্ড বেনিফিটস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে পুন্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক...

সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চ...

যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের চেষ্টা যুবশক্তির

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্...

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস সোবহানার

নারী ক্রিকেটে শক্তিমত্তায় ও সাফল্যে অন্য যেকোনো দল...

কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে

নারীদের দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা