ছবি: সান নিউজ
বাণিজ্য

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও স্টল প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন” উপলক্ষে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার ও স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোডশোটি আগ্রাবাদ মোড় থেকে শুরু হয়ে বাদামতলীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল আগ্রাবাদে এসে শেষ হয় এবং সেখানে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রধান অতিথি আরিফ হোসেন খান বলেন, “টাকা ব্যবস্থাপনায় বাংলাদেশে বছরে ব্যয় হচ্ছে প্রায় ২০ হাজার কোটি টাকা। ডিজিটাল লেনদেনের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। পণ্য বা সেবার মূল্য পরিশোধে নগদ অর্থ, কার্ড বা চেক ব্যবহৃত হলে নগদ অর্থে লেনদেনের যে ঝুঁকি তা কমে আসে। তাই ক্যাশলেস লেনদেন সেবার এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) এস. এম. সরওয়ার কামাল এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ।

অনুষ্ঠানে গভর্নর মহোদয়ের স্বাগত বক্তব্যসংবলিত ভিডিও প্রদর্শন এবং “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির।

এছাড়া অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে অভিজ্ঞতা তুলে ধরেন জিএস অ্যাডের স্বত্বাধিকারী মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং বারাকা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও মার্চেন্টরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে আগত অতিথিরা চট্টগ্রামে ১৮টি স্থানে বাংলা কিউ-আর অধিভুক্ত বিভিন্ন ব্যাংকের স্টল পরিদর্শন করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা