সান নিউজ
বাণিজ্য

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও স্টল প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন” উপলক্ষে ফরিদপুর জেলায় দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রবিবার (১২ অক্টোবর) সকালে সরকারি রাজেন্দ্র কলেজের মূল ফটক থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে শিশু একাডেমিতে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে গভর্নর মহোদয়ের স্বাগত বক্তব্য সংবলিত ভিডিও প্রদর্শন এবং “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির।

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “সকল লেনদেন ডিজিটাল করতে পারলে আমাদের নগদ টাকার প্রয়োজনীয়তা কমে যাবে এবং জীবনযাত্রা আরও সহজ হবে।” তিনি সাধারণ মানুষের কাছে ক্যাশলেস বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

গ্রাহকদের পক্ষ থেকে অভিজ্ঞতা তুলে ধরেন শতনীড়ের নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ক্যাম্পাস ক্যাফের স্বত্বাধিকারী তূর্য্য ও ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম মানসুর।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশার অংশীজন, শিক্ষক-শিক্ষার্থী ও মার্চেন্টররা ।

সেমিনার শেষে আগত অতিথিরা সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বাংলা কিউআর-অধিভুক্ত ১৭টি ব্যাংকের ২০টি স্টল পরিদর্শন করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা