ছবি: সান নিউজ
বাণিজ্য

কমলনগরে জেলের জালে আড়াই কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক বিশাল ইলিশ। মাছটি নিলামে বিক্রি হয়েছে ৯ হাজার ২০০ টাকায়।

রবিবার (২৬ অক্টোবর) সকালে কমলনগরের মতিরহাট মাছঘাটে অনুষ্ঠিত নিলামে মাছটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী।

জানা যায়, ভোলার জেলে সাদ্দাম মাঝি ১৫ জন সঙ্গী নিয়ে তিন দিন আগে সাগরে মাছ শিকারে যান। শনিবার (২৫ অক্টোবর) রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। এরপর মাছটি আড়তে আনা হলে নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে কিনে নেন আমির ব্যাপারী।

আড়তদার বাবুল বলেন, “জেলে সাদ্দাম মাঝি আমার আড়তে অনেকগুলো ইলিশসহ এই বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম ওঠে ৯ হাজার ২০০ টাকা। এত বড় ইলিশ ও এত দামে বিক্রির ঘটনা আমাদের ঘাটে আজই প্রথম।”

ব্যবসায়ী আমির ব্যাপারী বলেন, “২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকায় বড় ইলিশের চাহিদা বেশি, সেখানে পাঠানো হবে। আশা করছি অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।”

স্থানীয়রা জানান, নদীতে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় বড় আকারের ইলিশের দাম এখন আকাশছোঁয়া হয়ে উঠেছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা