সংগৃহীত ছবি
বাণিজ্য

১৩ স্থানে মিলবে কম দামে ডিম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ১৩টি স্থানে কম দামে ডিম বিক্রি করা হবে। আগামীকাল রোববার (১০ নভেম্বর) থেকে ডিম বিক্রির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

আরও পড়ুন : আ’লীগ সভার চেষ্টা করলে ব্যবস্থা

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

ভোক্তা ডিজি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতটি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ছয়টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন।

আরও পড়ুন : আমরা নতুন বাংলাদেশ গড়ব

আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। আলীম আখতার খান বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার।

তিনি আরও করেন, ভোক্তাদের অনুকূলে কাজ করলেও তাদের অধিকার নিশ্চিতে যে কাজ করা প্রয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তা পরিপূর্ণভাবে করতে পারেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা