সংগৃহীত ছবি
রাজনীতি

আমরা নতুন বাংলাদেশ গড়ব

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ দেশে যে জঞ্জালগুলো তৈরি করে গেছে, তা সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : আ’লীগ সভার চেষ্টা করলে ব্যবস্থা

শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ২০২৪’-এ তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, এ জন্য নির্বাচন দরকার।

আরও পড়ুন : রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপি’র সেমিনার

তিনি বলেন, এই দেশের যে জঞ্জালগুলো আওয়ামী লীগ তৈরি করে গেছে, তা সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

মির্জা ফখরুল বলেন, এবার যে সুযোগ তৈরি হয়েছে তা হারিয়ে গেলে জাতি হিসেবে আমরা বিপন্ন হয়ে যাব। বিভিন্ন ধরনের নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, কোনো কোনো মিডিয়া সেটিকে আবার প্রোমোট করছে, এটা বন্ধ করতে হবে।

আরও পড়ুন : আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

তিনি বলেন, বয়স্কদের অভিজ্ঞতার সঙ্গে যুবকদের শক্তি ও সাহসকে এক করে দেশের কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের গণতন্ত্র ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে ইয়ুথ ফোরাম সহায়তা করবে বলে আশা করি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা