সংগৃহীত ছবি
বাণিজ্য

ভারতে গেল বাংলাদেশের ইলিশ

নিজেস্ব প্রতিবেদক: বিশ্বে হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও ভারতে যাচ্ছে পদ্মার ইলিশ। দেশের মোট ৪৯টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। শনিবার (১২ অক্টোবর) এর আগেই এ ইলিশ রপ্তানি শেষ করতে হবে। এ সময় প্রতিকেজি ইলিশ ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি ১,১৮০ টাকা মূল্যে রপ্তানি হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইলিশের ১ম চালানে মোট ১২ টন ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হয়েছে।

আরও পড়ুন: নতুন উদ্যমে কাজ করতে হবে

কাস্টমস সূত্রে জানা যায়, ইলিশের ১ম চালানের রপ্তানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ইলিশ ছাড়করণে সিঅ্যান্ডএফ এজেন্ট ছিলো বাংলাদেশ লজিস্টিক। এদিকে কলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফআইএ) পক্ষ থেকে গত সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিশেষ করে বিবেচনার অনুরোধ জানানো হয়। এই বিশেষ বিবেচনায় সরকার প্রথমে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেন। এর পরে তা কমিয়ে ২,৪২০ টন নির্ধারণ করা হয়।

অপরদিকে, বেনাপোল স্থল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় দেশের মোট ৪৯টি প্রতিষ্ঠানকে ২,৪২০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে ১২ টন ইলিশ ভারতের রপ্তানি করার জন্য আমরা অনুমতি দিয়েছি।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন

এ সময় অনুমোদন পাওয়া ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে মোট ২,৪০০ টন, আর ১টি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা