সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধম নিউইয়র্ক টাইমসের আয়োজিত ‘ক্লাইমেট-ফরোয়ার্ড’ নামের একটি অনুষ্ঠানে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি দীর্ঘ ২৫ মি. কথা বলেন।

আরও পড়ুন: পূর্ণ শক্তি নিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই

এই আলোচনায় বাংলাদেশের (৫ আগস্টে) গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাসহ বিভিন্ন বিষয় ওঠে আসে।

এই অনুষ্ঠানের শেষের দিকে সঞ্চালক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন, “আপনার কি নিজে নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে?”। এর জবাবে ড. ইউনূস বলেন, “আমাকে দেখে কী আপনার মনে হয় আমি নির্বাচন করব? আমি নির্বাচন করব না।”

এ সময় সঞ্চালক তাকে আবারও প্রশ্ন করেন, “আপনার কি নির্বাচন করার কোনো সম্ভাবনাই নেই?”। এরই জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “না, না কোনো ভাবেই না।”

আরও পড়ুন: চীনের সঙ্গে নতুন অধ্যায় খুলতে চাই

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রশ্ন করা হলে। জবাবে তিনি বলেন, “কেনও নয়। যদি তিনি কোন অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন। তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত।”

এরপর নির্বাচন আয়োজনের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে। তিনি জানান, বাংলাদেশে সাবেক স্বৈরাচারী সরকার দেশের বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশনসহ দেশের সকল ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এ সকল ব্যবস্থাকে পুনঃর্জীবিত করার লক্ষ্যে ৬টি কমিশন গঠন করা হয়েছে। তাদেরকে ৩ মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই কমিশনগুলো প্রতিবেদন দিলে তাদের দেওয়া পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। এর পরে সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছবে তখনই নির্বাচন আয়োজন করা হবে। আর এই কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে।

আরও পড়ুন: বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্...

এছাড়াও ক্ষমতাচ্যুত দল আ’লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে যেই দাবি করা হচ্ছে সেটি ঠিক নয় বলে জানায় প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা তো চলে গেছে। এ সময় যারা দেশেই আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা