সংগৃহীত ছবি
বাণিজ্য

ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর বাংলাদেশ অফিসের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে প্রধান অতিথির বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ইন্টারন্যাশনাল ট্রেড উইংপ্রধান মোঃ রফিকুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইংপ্রধান মোহাম্মদ মাসুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক এবং ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর বাংলাদেশ অফিসের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশ নেন।

মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ইসলামী ব্যাংক দেশের প্রতিটি মানুষের হৃদয়ের ব্যাংক। প্রবাসীরা এ ব্যাংককে নিজের ব্যাংক হিসেবে বিবেচনা করে। এ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক রেমিট্যান্স স্বজনদের কাছে পাঠাতে তারা স্বাচ্ছন্দ অনুভব করে। প্রবাসীদের আস্থার এ ব্যাংক আবারো নিজের গতিতে চলতে শুরু করেছে।

তিনি বলেন, আমরা প্রবাসীদের কষ্টার্জিত অর্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করছি। এ বিষয়ে ইসলামী ব্যাংকের সুনাম সর্বজনবিদিত।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের সাথে রেমিট্যান্স হাউজ এবং বিদেশি ব্যাংকগুলোর যে সম্পর্ক তা আরো জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে প্রবাসীদের সেবা আরো উন্নত করা সম্ভব হবে। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের সাথে কাজ করার জন্য ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজ এর প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা