রাষ্ট্রায়াত্ব পাটকল চালুর দাবিতে পথসভা
বাণিজ্য

রাষ্ট্রায়াত্ব পাটকল চালুর দাবিতে কাল ডিসি অফিস ঘেরাও 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করবে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ।

বন্ধ করে দেওয়া ২৫টি পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু, আধুনিকায়ন, অবসরপ্রাপ্ত ও কর্মরত শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধ করাসহ ১৪ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) খালিশপুর প্লাটিনাম গেট, ক্রিসেন্ট গেট, খালিশপুর জুটমিল গেট ও চিত্রালী এলাকায় প্রচার-প্রচারণা, গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন শ্রমিক নেতারা। প্রচারণাকালে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তৃতা করেন পরিষদের যুগ্ম আহবায়ক জনার্দন দত্ত নান্টু, এইচ এম শাহাদৎ, মুনীর চৌধুরী সোহেল, মোস্তফা খালিদ খসরু, মিজানুর রহমান বাবু, আব্দুল করিম, আল আমিন শেখ, নূরুল ইসলাম ও আবুল হাসেম প্রমুখ। উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের খালিশপুর থানা আহ্বায়ক আলমগীর হোসেন লিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, কাজী মাহামুদ মিন্টু, জসিম গাজী, শহীদুল ইসলাম ও হাফিজুর রহমান প্রমুখ।

পথসভায় শ্রমিক নেতারা বলেন, বিজিএমসির দুর্নীতি ও লুটপাটের কারণে পাটকলে লোকসান হয়েছে। লুটপাটের জন্যই পাটকল ও পাটশিল্প আজ ধ্বংসের পথে। অথচ বিজিএমসির দুর্নীতি ও লুটপাটের ফলে সৃষ্ট লোকসানের দায় সাধারণ পাটকল শ্রমিকদের ওপর চাপাচ্ছে সরকার। দুর্নীতিবাজদের অন্যায় শাস্তির ফল ভোগ করছেন শ্রমিকেরা। অবিলম্বে পাটকল চালুর দাবি জানান তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা