ভোমরা বন্দর দিয়ে এসেছে আরও ১০৮ টন পেঁয়াজ
বাণিজ্য

আজও পেঁয়াজ আসতে পারে ভোমরা বন্দর দিয়ে

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১০৮ মেট্রিকটন ভারতীয় পেয়াঁজ নিয়ে প্রবেশ করেছে আরও পাঁচটি ট্রাক। এ নিয়ে দুই দিনে এই বন্দর দিয়ে মোট ৮২৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এসেছে।

এর আগে পাঁচদিন বন্ধ থাকার পর শনিবার ৩১টি ট্রাকে করে ৭২১ মেট্রিকটন পেঁয়াজ আসে ভোমরা বন্দর দিয়ে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর যে সমস্ত পেঁয়াজের কাগজপত্র ছাড় করা ছিল সেই পেঁয়াজগুলো শনিবার ও রোববার প্রবেশ করেছে।

তিনি বলেন, আরও ১০ ট্রাক পেঁয়াজ ছাড় করানো আছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যায়ক্রমে সেগুলো দেশে প্রবেশ করবে।

নাসিম আরও বলেন, ভারতীয় সীমান্তে অপেক্ষমাণ বাকি পেঁয়াজ রপ্তানির জন্য প্রস্তুতি থাকলেও তা প্রবেশের অনুমতি দিচ্ছে না দেশটির সরকার। প্রায় এক সপ্তাহ ধরে পেঁয়াজবোঝাই ট্রাকগুলো ভারত সীমান্তে আটকে থাকায় সেগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, গত দুইদিনে ৩৬টি ট্রাকে ৮২৯ মেট্রিকটন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। তবে সোমবার সকাল থেকে এখনও পর্যন্ত কোনো পেঁয়াজবোঝাই ট্রাক ভোমরা বন্দরে আসেনি। আদৌ পেঁয়াজের ট্রাক আসবে কি- না, তা বোঝা যাচ্ছে না। সে ধরনের কোনো নির্দেশনা এখনও আসেনি। তবে ছাড়পত্র দেওয়া আছে।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা