সারা বছর ইলিশ পেতে ২৪৬ কোটি টাকার প্রকল্প
বাণিজ্য
.

সারা বছর ইলিশ মিলবে ২৪৬ কোটি টাকা ব্যয়ে

নিজস্ব প্রতিবেদক:

ইলিশ নিয়ে সরকার গৃহীত নানামুখী প্রকল্পের ফল মিলছে ভালোভাবেই। মা মাছ সংরক্ষণের সফলতায় এ বছরে ইলিশের উৎপাদন হয়েছে বাম্পার। ফলপ্রসূ পদক্ষেপের জের ধরেই এবার ইলিশ নিয়ে আরো বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

প্রকল্পটির প্রস্তাব ও বাস্তবায়নকারী মৎস্য অধিদপ্তরের দাবি, ইলিশের উৎপাদন বাড়াতে নতুন এই প্রকল্পটি সফল হলে বর্তমানের পাঁচ লাখ ৩৪ হাজার মেট্রিকটনের স্থলে দেশে ছয় লাখ টন ইলিশ উৎপাদিত হবে। ফলে সারা বছরই ইলিশ পাওয়া যাবে।

‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ২৪৬ কোটি ২৮ লাখ টাকা। চলতি সময় থেকে ২০২৪ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটিসহ মোট ছয়টি প্রকল্প উপস্থাপন করা হবে। গণভবন থেকে সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত থাকবেন। অন্যদিকে শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা উপস্থিত থাকবেন।

পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) জাকির হোসেন আকন্দ গণমাধ্যমকে বলেন, দেশে ইলিশের উৎপাদন অনেক গুণ বেড়েছে। এটা ধরে রাখার পাশাপাশি উৎপাদন আরো বাড়াতে প্রকল্প নেওয়া হয়েছে। মঙ্গলবার একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে ইলিশ উৎপাদনে আরো সমৃদ্ধ হবে দেশ।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২২ বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে আড়াই গুণ। বঙ্গোপসাগর ও নির্দিষ্ট কয়েকটি নদ-নদীতে সীমিত জাতীয় এ মাছটি এখন হাকালুকি হাওরেও মিলছে। নতুন নতুন অনেক নদীতেও ইলিশ পাওয়া যাচ্ছে। তারপরও সিংহভাগ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়ে যাওয়ায় সারা বছর ইলিশ উৎপাদন আরও বাড়িয়ে সব মানুষের পাতে ইলিশ তুলে দিতে প্রকল্পটি কাজে লাগবে।

প্রকল্পের আওতায় আরও ব্যাপকভাবে আইন প্রয়োগ করে মা ইলিশ ও জাটকা সংরক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন ছয় লাখ মেট্রিকটন করতে প্রকল্পটির আওতায় মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ করা হবে। ৩০ হাজার জেলে পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জেলেদের মাঝে ১০ হাজার বৈধ জাল বিতরণ ও প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হবে।

ইলিশের ছয়টি অভয়াশ্রমে সুরক্ষা দেওয়া হবে। নিম্ন মেঘনা নদী, তেঁতুলিয়া নদী, আন্ধারমানিক নদী ও নিম্ন পদ্মা নদীতে নির্দিষ্ট সময়ে মা ইলিশ আহরণ বন্ধ করা হবে। ইলিশ মাছ বাংলাদেশের প্রায় সব প্রধান নদ-নদী, মোহনা এবং উপকূলে ডিম ছেড়ে থাকে। তবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ইলিশের চারটি প্রজননক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। সেগুলোতে পাহারা দেওয়া হবে।

প্রকল্পের আওতায় ইলিশের ছয়টি অভয়াশ্রম পরিচালনা ও ব্যবস্থাপনা করা হবে। অভয়াশ্রমগুলো সংলগ্ন ১৫৪টি ইউনিয়নের জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে এক হাজার ২৩২টি সভা ও ৬০টি নানা ধরনে কর্মশালার আয়োজন করা হবে। অভিযান পরিচালনায় ১৯টি বোট কেনাসহ মা ইলিশ সংরক্ষণে ১৩ হাজার ৪০০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। জেলে পরিবারে বিকল্প কর্মসংস্থানের জন্য ১৮ হাজার জেলেকে প্রশিক্ষণ দেওয়া হবে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রমজান আলী বলেন, ‘বাংলাদেশ এখন ইলিশ সমৃদ্ধ। ১৯৯৮ সালে ইলিশের উৎপাদন ছিল বছরে দুই লাখ ৯ হাজার মেট্রিকটন। ২০১৭-২০১৮ অর্থবছরে ইলিশ উৎপাদিত হয় পাঁচ লাখ ১৭ হাজার মেট্রিকটন। এখন উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৪ হাজার মেট্রিকটন।’

‘অথচ ইলিশ উৎপাদনের গতিধারায় লক্ষ্য করা যায়, ২০০০-২০০১ সালে ইলিশের উৎপাদন দুই লাখ ২৯ হাজার মেট্রিকটন থাকলেও ২০০২-০৩ সালে কমে এক লাখ ৯৯ হাজার মেট্রিকটন হয়। ওই অর্থবছরে ইলিশের অবদান দাঁড়ায় জাতীয় উৎপাদনের মাত্র ৮ শতাংশ। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট উভয় কারণেই ইলিশের উৎপাদন হ্রাস পেয়েছিল। নানা ধরনের উদ্যোগ বাস্তবায়নে দেশে ইলিশের উৎপাদন আগের তুলনায় আড়াইগুণ বেড়েছে। তারপরও সিংহভাগ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়ে গেছে ইলিশ।’

তিনি বলেন, ‘মা ইলিশ ধরা ও ইলিশের অভয়াশ্রম সংরক্ষণের ফলে বছরে ছয় লাখ মেট্রিকটন ইলিশ আহরণ অনায়াসে সম্ভব। সে লক্ষ্যেই আমরা প্রকল্পটি হাতে নিতে যাচ্ছি। এটি বাস্তবায়নের মাধ্যমে সারা বছর ইলিশের ব্যবস্থা করবো।’

দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় ও আমিষের সরবরাহে ইলিশের গুরুত্ব অনেক। দেশের মোট মাছ উৎপাদনের ইলিশের অবদান সর্বোচ্চ ১৯ শতাংশ। আর জিডিপিতে অবদান রাখে এক শতাংশ। উপকূলীয় মৎস্যজীবীদের আয়ের প্রধান উৎস ইলিশ আহরণ। প্রায় পাঁচ লাখ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং ২০ থেকে ২৫ লাখ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

সারা বিশ্বের মোট উৎপাদিত ইলিশের ৮৬ শতাংশ আহরিত হয় বাংলাদেশে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ হার আরো বাড়বে বলেও আশাবাদী মৎস্য অধিদপ্তর।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা