সংগৃহীত ছবি
বাণিজ্য

সবজির বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহে তুলনায় আজ প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে অন্তত ১০-২০ টাকা।

শুক্রবার (১০ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বিভিন্ন বাজারে দেখা যায়, প্রায় সকল সবজির দামই বেড়েছে। বিগত সপ্তাহে পটলের দাম ছিল ৫০ টাকা এবং আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এ ছাড়াও বরবটি ৭০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, পেঁপে ৮০ টাকা, ঝিঁঙে ৬০ টাকা, ১ ফালি মিষ্টি কুমড়া ৩০ টাকা, করলা ৬০ টাকা, কাঁকরোল ১০০-১২০ টাকা, কচুরমুখি ১৪০ টাকা, প্রতি পিস লাউ ৪০ টাকা, প্রতি পিস চাল কুমড়া ৫০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, টমেটো ৫০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, গাজর ৮০ টাকা, প্রতি পিস ফুলকপি ৬০ টাকা ও প্রতি পিস বাঁধা কপি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: রাফাতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা

রায়ের বাজারের সবজি বিক্রেতা দাবি, বর্তমান দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের জন্য কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বর্তমান চাহিদার তুলনায় উৎপাদন তেমন করতে পারেনি তাই ঢাকায় সবজির সরবরাহ কম হওয়ায় বেড়েছে।

বাজারে সবজি কিনতে আসা ক্রেতা জানান, বাজারে সবজির দাম যেভাবে বাড়ছে তা এখন কিনে খাওয়া খুব কষ্ট হচ্ছে। এখন শুধু লাউয়ের দামটাই কিছুটা কম আছে। এছাড়া বাকি সকল কিছুর দাম বেড়েছে। বর্তমানে বেগুন না কি মানুষ খায় না অথচ এই বেগুন নাকি ১০০-১২০ টাকা করে কেজি।

আরও পড়ুন: ঢাকায় পরবর্তী মনোনীত রাষ্ট্রদূত

বর্তমানে মাছের দাম, প্রতি কেজি টেংরা ৮০০ টাকা, পাবদা ৫৫০ টাকা, শিং ৫৫০-৮০০ টাকা, তেলাপিয়া ২৪০-২৬০ টাকা, রুই ৪০০-৪৫০ টাকা, কাতল ৩২০ টাকা, ইলিশ ৫০০ গ্রাম ৯০০ টাকা এবং তার বেশি হলে ১০০০ টাকা, এক কেজি ওজনের ইলিশের দাম ১৬০০ টাকা, চিংড়ি ১২০০ টাকা, রুপচাঁদা ৯০০ টাকা ও কালবাউশ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা