সংগৃহীত
বাণিজ্য

পেঁয়াজের দাম কমে বেড়েছে ডিম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে কমেছে পেঁয়াজের দাম, তবে বেড়েছে ডিমের দাম। দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। ডিমের দাম এ সময় ডজনে ১০ টাকা বেড়েছে।

আরও পড়ুন: মহান স্বাধীনতা দিবসে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

রামপুরা, খিলগাঁও, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কমলাপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কিছুদিন আগে যে পেঁয়াজের কেজি প্রতি ১৩০-১৪০ টাকা ছিল বর্তমানে তা ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে গত শুক্রবারও ১ ডজন ডিম ১২০ টাকার মধ্যে বিক্রি হয়। তবে দুদিনের ব্যবধানে নতুন করে ডিমের দাম বেড়েছে। প্রতি ডজন ডিম এখন ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। অন্যদিকে, ডিমের চাহিদা বাড়ার কারণে দাম বেড়েছে।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীর কাওরান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল মালেক জানান, হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম কমেছে। গত সোমবার আড়ত থেকে ৬০ টাকা কেজিতে পেঁয়াজ কিনে এনে আজ তা একই দামে বিক্রি করছি। গত শুক্রবার পেঁয়াজের কেজি ছিল ৬৫-৭০ টাকা।

ডিম বিক্রেতা সোহান রহমান জানায়, রমজানের শুরুতেই ডিমের দাম ১৪০ টাকা ছিল। মাঝে কমে হয় ১২০ টাকা। শুক্রবার থেকে আবারও তা বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিমের দাম প্রায় ১৩০ টাকা।

এদিকে, ব্রয়লার মুরগি কেজিতে ২২০-২৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার ও সোনালী মুরগি ৩৩০-৩৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সবজির বাজারে বরবটি ৭০ থেকে ৮০ টাকা, সজনে ডাটা ৩০০ থেকে ৩২০ টাকা, ঢ্যাঁড়স ৩০ থেকে ৪০ টাকা, গুন ৪০ থেকে ৫০ টাকা কেজি, শিম ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি হালি কলা ৩০ থেকে ৪০ টাকা ও প্রতি আটি ডাটা ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা