ছবি: সংগৃহীত
টেকলাইফ

ছবির লেখা অনুবাদ করবেন যেভাবে

টেকলাইফ ডেস্ক : গুগল ট্রান্সলেটর সাহায্যে খুব সহজেই যেকোনো ভাষা অনুবাদ করা যায়। এটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে পাওয়া যায়।

আরও পড়ুন : তীব্র প্রেমবোধ সর্বদা তাড়িত করেছে

অনেকেই হয়তো জানেন না, গুগল ট্রান্সলেটরের সাহায্যে এখন যেকোনো ছবির লেখাও অনুবাদ করা যায়।

গুগল ট্রান্সলেটরের সর্বশেষ ভার্সনে গুগল লেন্সের সাহায্যে যেকোনো ছবির লেখা ১৩২ টি ভাষা অনুবাদ করা যায়। তবে ছবি যত ভালো হবে, অনুবাদও তত ভালো হবে।

আরও পড়ুন : দুই পুলিশ ক্লোজড

ওয়েব থেকে যেভাবে ছবির লেখা অনুবাদ করবেন :

আপনার পিসিতে যে কোনও ব্রাউজার খুলে translate.google.com-এ যান। সেখানে ইমেজ ট্যাবটি নির্বাচন করুন। ছবির টেক্সটের ভাষা এবং কোন ভাষায় অনুবাদ করতে চান সেটি নির্বাচন করুন। এরপর ব্রাউজ ইউর কম্পিউটারে ক্লিক করুন এবং যে ছবিটি অনুবাদ করতে চান তা আপলোড করুন।

আরও পড়ুন : গরমে ফ্রিজের পানি নয়

অ্যান্ড্রয়েড বা আইওএসে থেকে যেভাবে ছবির লেখা অনুবাদ করবেন :

আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। সেখানে ডানদিকে ক্যামেরা বাটনে ক্লিক করুন। এরপর ছবির লেখার ভাষা এবং কোন ভাষায় অনুবাদ করতে চান সেটি নির্বাচন করুন। পছন্দসই ছবিতে ক্লিক করুন এবং লেখাটি পরিষ্কার কী না তা নিশ্চিত করুন।

অনুবাদ হওয়া লেখাটি আপনি কপি করতে পারবেন, অডিও ভার্সনও শুনতে পারবেন এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ইন্দমোহনের মৃত্যুর সাড়ে ৫ বছর পর চলে গেলেন দীপ্তি রাজবংশীও

দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়া...

বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর বারিধারার একটি অভিজাত বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা