টেকলাইফ

ভারতে হুয়াওয়ে-জেডটিই নিষিদ্ধ!

ইন্টারন্যাশনাল ডেস্ক :

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল-এর (BSNL) ৪ জি পরিষেবার উন্নতিতে কোনো চীনা সরঞ্জাম ব্যবহার করা যাবে না, এমন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। এর ফলে ভারত-চীনের সীমান্ত উত্তেজনা পরেছে ৪জি পরিষেবায়।

ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, সীমান্তে ভারত ও চীনের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তারই প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাই বিএসএনএল-এর পক্ষ থেকে ৪জি পরিষেবার উন্নতিতে প্রয়োজনীয় সরঞ্জামের জন্য নতুন করে টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু সরকারি টেলিকম সংস্থাই নয়, বেসরকারি সংস্থাগুলোকেও চীনা সরঞ্জাম বর্জনের ব্যাপারে অনুরোধ করার বিষয়টিও ভেবে দেখছে কেন্দ্রীয় সরকার।

জানা গেছে, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি তাদের বর্তমান নেটওয়ার্কগুলিতে হুয়াইয়ের সঙ্গে কাজ করে, অন্যদিকে জেডটিই কাজ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-এর সঙ্গে।

একটি সূত্র জানিয়েছে, চীনা সংস্থাগুলোর তৈরি সরঞ্জাম ব্যবহারে ফোনের নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে সবসময়ই প্রশ্ন উঠতে পারে।

এর আগে ২০১২ সালে আমেরিকা একটি চীনা সংস্থার নির্মিত টেলিকম নেটওয়ার্ক থেকে সাইবার গুপ্তচরবৃত্তির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

সেই সময়েই হুয়াওয়ে এবং জেডটিইয়ের সঙ্গে ব্যবসা করার বিষয়ে বিবেচনা করার জন্য মার্কিন সংস্থাগুলি পরামর্শ দিয়েছিল। যদিও সেই সময় চীনা সংস্থাগুলো ওই অভিযোগ অস্বীকার করে। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা