টেকলাইফ

গুগলের বিজ্ঞাপন নীতিমালায় পরিবর্তন

টেকলাইফ ডেস্ক :

গুগল তাদের নিজেদের প্লাটফর্মে বিজ্ঞাপন প্রদর্শনে নীতিমালায় পরিবর্তন আনতে যাছে ।

নতুন নীতিমালা অনুযায়ী চাকরি, আবাসন এবং ঋণ সুবিধার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বয়স বা লিঙ্গকে লক্ষ্য করে বিজ্ঞাপন দিতে পারবে না কোনো ব্যবসা প্রতিষ্ঠান।

অবশ্য আগে থেকেই এ ধরনের বিজ্ঞাপন বর্ণ, ধর্ম, জাতি, লিঙ্গ, জাতীয় উৎস বা অক্ষমতার ভিত্তিতে দেয়ার ব্যাপারে বিধিনিষেধ দিয়ে রেখেছিল গুগল।

এবার আরো কঠোর হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গুগলের মতে, এই নীতির মাধ্যমে বৈষম্যের হাত থেকে খানিকটা হলেও বাঁচবেন সম্ভাব্য চাকরি প্রার্থী ও ক্রেতারা।

ব্লগ পোস্টে গুগলের এক নির্বাহী জানান, বৈশ্বিক সার্চ জায়ান্টটি মার্কিন আবাসন ও নগর উন্নয়ন বিভাগের সঙ্গে কাজ করছে। বৈষম্যের হাত থেকে অনেকটাই মানুষকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে গুগল।

এর আগে ফেসবুকের বিরুদ্ধে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ‘ফেয়ার হাউজিং অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগ তুলেছিল দুটি প্রতিষ্ঠান।

অভিযোগ করা হয়েছিল, সুনির্দিষ্ট গ্রাহকের কাছে বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করে দিয়েছিল ফেসবুক।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা