টেকলাইফ

এখন থেকে স্মার্টফোনেও ফেসবুকের ডার্ক মোড!

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

কম্পিউটার সংস্করণে ডার্ক মোড কয়েকমাস আগে উন্মুক্ত করা হলেও, স্মার্টফোনে তা দেয়নি ফেসবুক। এজন্য বহুদিন ধরে ফেসবুকে ব্যবহারকারীদের দাবি ছিল ‘ডার্ক থিম’ বা 'ডার্ক মোড'।

সুখবর হচ্ছে, এবার অ্যানড্রয়েড প্লার্টফর্মেও বহুল প্রতীক্ষিত ডার্ক মোড আসছে।

এরিমধ্যে স্মার্টফোনের জন্য ‘ডার্ক থিম’ ফিচার প্রস্তুত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক। পাশাপাশি ডার্ক মোডের সঙ্গে আরো কয়েকটি নতুন ফিচার আনার কথাও জানা যাচ্ছে। এর মধ্যে অন্যতম করোনভাইরাস ট্র্যাকিং ফিচার এবং সাইলেন্ট মোড।

ফেসবুক দীর্ঘদিন ধরেই ডার্ক মোড ফিচার আনার জন্য কাজ করে আসছিল। প্রথমে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের জন্য ডার্ক মোড উন্মোচন করেছিল ফেসবুক। এরপর ফেসবুকের ডেস্কটপ ভার্সনেও থিমটি চালু করা হয়।

ডার্কমোড আসার ফলে রাতে ফেসবুক স্ক্রল করতে সুবিধা হবে। একইসঙ্গে ভিডিও দেখার ক্ষেত্রেও সুবিধাজনক হবে ডার্ক মোড, এমনটাই দাবি ফেসবুকের। সারা বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ধাপে ধাপে দেয়া হবে এ সেবা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

প্রতিমা বিসর্জন হবে রাজধানীর ৩৩ পয়েন্টে

প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপ...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

হুতিদের হামলার মুখে সৌদি ছাড়ছেন ধনীরা

ইয়েমেনে হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলার পর সৌদি আরবের বিমান চলাচল খাতে অস্থিরতা...

বিদায়ের অশ্রু আর ঢাকের সুরে শেষ হলো দুর্গোৎসব

আনন্দ, ভক্তি আর আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়...

বদর চুক্তিতে এক হলো চার মুসলিম দেশ, জোরদার হচ্ছে প্রতিরক্ষা জোট

নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগি...

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

পাঁচ দিনের বর্ণিল আয়োজন, ধর্মীয় আচার, সাংস্কৃতিক পরিবেশনা এবং আনন্দ-উৎসবের পর...

কক্সবাজার সমুদ্র  সৈকতে প্রতিমা বিসর্জনে সম্প্রীতির মিলন মেলা

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে প্রতিমা বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা