টেকলাইফ

মার্কিন অস্থিরতায় অ্যান্ড্রয়েড - ১১ মুক্তি পেছালো

সান টেক ডেস্ক:

মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের খুনের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। পুলিশি অত্যাচারে জর্জের মৃত্যুর পর ছ'দিন কেটে গেলেও শান্ত হচ্ছে না পরিস্থিতি। প্রতিদিনই নতুন নতুন শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ।

এমন সময়ে লুটপাটের অভিযোগ এসেছে দেশের একাধিক এলাকা থেকেই। আর এর জেরেই এবার অ্যান্ড্রয়েড (Android 11) ১১-এর বেটা লঞ্চ ইভেন্ট স্থগিত রাখল গুগল (Google)।

বুধবার (৩ জুন) অ্যান্ড্রয়েড ১১ (Android 11) বেটা লঞ্চ করার কথা জানিয়েছিল টেক জায়েন্ট গুগল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে পরিবর্তিত কোনও তারিখ ঘোষণা করেনি সংস্থাটি।

গত ২৫ মে জর্জ ফ্লয়েড (George Floyd) নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গের ঘাড়ের উপর হাঁটু দিয়ে চেপে ধরেন এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। ‘আমি শ্বাস নিতে পারছি না’- এই কথাটা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন জর্জ।

মিনিয়াপোলিসের ঐ ভিডিও ভাইরাল হওয়ার পরই কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে পথে নামে মানুষ। জর্জের শেষ কথাটাই হয়ে ওঠে তাদের স্লোগান।

মিনিয়াপোলিস, নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা, মায়ামি, পোর্টল্যান্ড, সান ফ্রান্সিস্কোর মতো অনেক শহরেই চলছে বিক্ষোভ, চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জারি হয়েছে কার্ফু।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা