টেকলাইফ

ফেসবুক নিউজ ফিডে ফের পরিবর্তন

সান নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। গ্রাহকদের জন্য নিউজ ফিডে আবারো পরিবর্তন আনছে ফেসবুক। এছাড়া সম্প্রতি তারা নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রেখেছে মেটা। এবার সাইট ব্যবহারকারীদেরও ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর প্রকাশ করেছে বিবিসি।

সাধারণত বর্তমানে যারা ফেসবুক ব্যবহার করেন তাদের নিউজ ফিডে অনেক অপ্রয়োজনীয় তথ্য আপনা-আপনি এসে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমটি চাচ্ছে এমনটা যেন না হয়। অর্থাৎ আপনি যেসব তথ্য দেখতে চাইবেন কেবল সেগুলোই আপনার নিউজ ফিডে শো করানো হবে।

উদাহারণস্বরুপ বলা যায়, বন্ধু এবং পরিবারের সদস্যদের পোস্ট আপনার নিউজ ফিডে বেশি বেশি দেখানো হবে। আর কমিয়ে দেওয়া হবে বিভিন্ন অপ্রয়োজনীয় গ্রুপ ও পেজের পোস্ট। পাশাপাশি ইতিমধ্যেই বিদ্যমান অ্যাক্সেস করা সহজ অপশনে আরও নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি করা হবে।

ফেসবুক জানিয়েছে, ‘প্রথমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে অল্প সংখ্যক লোকের মধ্যে এই পরীক্ষা শুরু করবো। আসন্ন সপ্তাহগুলোতে তা ধীরে ধীরে প্রসারিত হবে। নিউজ ফিডের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে এটি আমাদের পদক্ষেপের অংশ। যেন তারা যা বেশি দেখতে চায় সেগুলোই দেখে এবং যা চায় না সেগেুলো না দেখতে পায়।’

প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীরা যেন নিউজ ফিডে আরো স্বাচ্ছন্দ্যবোধ করে, সেজন্যই এ পরিবর্তন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা