টেকলাইফ

দ্রুতগতির ডির‌্যাম নিয়ে এলো স্যামসাং

প্রেস বিজ্ঞপ্তি: প্রযুক্তিগত উদ্ভাবনের বিকাশের ক্ষেত্রে স্যামসাং সবসময়ই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সব অধ্যায়ের অংশ হিসেবে জড়িত ছিল, আর এবারে প্রতিষ্ঠানটি ১৪-ন্যানোমিটার (এনএম) ভিত্তিক ১৬-গিগাবিট (জিবি) লো পাওয়ার ডাবল ডেটা রেট ফাইভএক্স (এলপিডিডিআরফাইভএক্স) ডির‍্যাম বিকাশের মাধ্যমে আরও একবার ‘ইন্ডাস্ট্রির প্রথম’ তকমা জিতে নেওয়ার পথে এক দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে।

স্যামসাংয়ের এলপিডিডিআরফাইভএক্স ডির‍্যাম মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফাইভজি প্রযুক্তি এবং মেটাভার্সের মতো উচ্চগতির ডেটা সেবা অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে প্রযুক্তিগত প্রবৃদ্ধি বাড়িয়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে ডিজাইন করা হয়েছে।

স্যামসাংয়ের এলপিডিডিআরফাইভএক্স পরবর্তী প্রজন্মের মোবাইল ডির‍্যাম, যা ভবিষ্যতের ফাইভজি অ্যাপ্লিকেশনগুলির গতি, ক্ষমতা এবং শক্তি সঞ্চয়কে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়েছে। এটি সেকেন্ডে ৮.৫ গিগাবিট (জিবিপিএস) পর্যন্ত ডেটা প্রসেসিং গতি প্রদানে সক্ষম, যা এলপিডিডিআরফাইভ’এর ৬.৪ জিবিপিএস’এর চেয়ে ১.৩ গুণ বেশি দ্রুত। এ খাতের সবচাইতে আধুনিক ১৪ ন্যানোমিটার (এনএম) ডির‍্যাম প্রক্রিয়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি এলপিডিডিআরফাইভ মেমোরির তুলনায় প্রায় ২০ শতাংশ কম শক্তি ব্যবহার করবে।

তাছাড়াও, এর ১৬-গিগাবিট এলপিডিডিআরফাইভএক্স চিপ প্রতি মেমোরি প্যাকেজে ৬৪ গিগাবাইট (জিবি) পর্যন্ত সক্ষমতা প্রদান করবে, যা বিশ্বব্যাপী উচ্চ-ক্ষমতার মোবাইল ডির‍্যামের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভূমিকা রাখবে। সংক্ষেপে, এলপিডিডিআরফাইভএক্স স্মার্টফোনের হাই-পারফরমেন্স এবং লো-পাওয়ার মেমোরির ব্যবহারকে আরো বর্ধিত করে এআই এবং এজ অ্যাপ্লিকেশন পর্যন্ত বিস্তৃত করবে।

সেই সাথে ডিজিটাল রিয়েলিটি ওয়ার্ল্ডের সম্প্রসারণের জন্য যথোপযুক্ত কাঠামো তৈরি করতে স্যামসাং খুব শীঘ্রই বিশ্বব্যাপী চিপসেট প্রস্তুতকারকদের সাথে কাজ শুরু করবে। প্রতিষ্ঠানটি নিজেদের শীর্ষস্থানীয় মোবাইল ডির‍্যাম লাইনআপকে প্রসারিত করার মাধ্যমে পারফরমেন্স ও পাওয়ার এফিশিয়েন্সি’র প্রশ্নেও উন্নতি সাধন করার ব্যাপারে আগ্রহী।

যেকোনো কম্পিউটিং ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার উপাদানগুলোর মধ্যে একটি হল র‍্যাম। প্রায়শই যেকোনো ডিভাইসের নির্মাণকাঠামো, গতি, ল্যাটেন্সি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের তুলনায় র‍্যাম তুলনামূলকভাবে বেশি মনোযোগ আকর্ষণ করে। প্রতিটি নতুন জেনেরেশনের সাথে সাথে মোবাইল ডির‍্যাম আরো দ্রুত এবং দক্ষ হওয়ার প্রবণতা রাখে, যা নির্মাতাদের আরও শক্তিশালী এবং পরিবেশ-বান্ধব ডিভাইস ডিজাইন করতে সহায়তা করে।

সর্বশেষ জেনারেশনের মোবাইল ডির‍্যামের মাধ্যমে স্যামসাং স্মার্টফোনের বাইরেও সার্ভার এবং অটোমোবাইলের মতো এআই-ভিত্তিক প্রান্ত অ্যাপ্লিকেশনগুলোর জন্যও হাই-পারফরমেন্স এবং লো-পাওয়ার মেমোরি নিশ্চিত করছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা