ছবি: সংগৃহীত
টেকলাইফ

ফেসবুক হয়ে গেল মেটা

সাননিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক ইনকরপোরেশন তার নাম পরিবর্তন করেছে। কোম্পানিটি এখন থেকে তাদের ব্যবসায়িক সকল কার্যক্রম পরিচালনা করবে ‘মেটা’ নামে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নতুন নাম ঘোষণা করেন। ভার্চুয়ালি আয়োজিত অগমেন্টেড রিয়েলিটি (এআর) কনফারেন্সে জানিয়েছেন তিনি এ ঘোষণা দেন।

এমন এক সময় নামটি ঘোষণা করা হলো যখন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সরকারি তদন্তের মুখোমুখি হচ্ছে ফেসবুক। প্রযুক্তি জায়ান্টটি সরকার ও বিরোধী দলের নেতাদের ব্যাপক সমালোচনার মুখোমুখি হচ্ছে।

ফেসবুকের রয়েছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও অকুলাসের মতো সোশ্যাল মিডিয়ার আরও কিছু অ্যাপ। নতুন নামে ব্র্যান্ডিংয়ের কারণে ফেসবুক ইনকরপোরেশনের এ অ্যাপগুলো একটি মূল কোম্পানির অধীনে চলে আসবে। তবে এ ক্ষেত্রে কর্পোরেট কাঠামোর কোনও পরিবর্তন হবে না। মার্ক জাকারবার্গ।

এ সময় ‘মেটা’র আওতায় নতুন বিভিন্ন অ্যাপস ও প্রযুক্তি পণ্য বাজারে আনার ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, সামাজিক বিভিন্ন ইস্যুর সঙ্গে লড়াই করে আমরা অনেক কিছু শিখেছি। এবার আমাদের শেখা সবকিছু দিয়ে পরের অধ্যায়ে যাওয়ার সময় এসেছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলেও ফেসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা