ফেসবুক
টেকলাইফ

ফেসবুকের গোপন তথ্য ফাঁস

সান নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি নেতিবাচক দিক তুলে ধরে সাড়া ফেলে দিয়েছেন কোম্পানীটির সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন। তার বক্তব্যে ইতোমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সিএনএন জানায়, গত রোববার রাতে হাউগেন সিক্সটিন মিনিটস নামের একটি অনুষ্ঠানে ফেসবুকের সাবেক এ প্রোডাকসন ম্যানেজার জানান, বিভিন্ন নথি থেকে এটা দেখা গেছে যে, ফেসবুক জানে তাদের প্লাটফর্মটি ঘৃণা, সহিংসতা ও ভুয়া তথ্য ছড়াতেও ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু তা সত্ত্বেও তারা প্রমাণ গোপন রাখার চেষ্টা করে।

হাউগেন জানান, তিনি দেখেছেন- ফেসবুক কর্তৃপক্ষ বার বার একটি বিষয় নিয়ে দ্বন্দ্বের মধ্যে থেকেছে যে, কোনটা তাদের জন্য ভালো আর কোনটা ব্যবহারকারীদের জন্য। এ ক্ষেত্রে সব সময়ই ফেসবুক তার নিজের স্বার্থের দিকটা দেখেছে। আর সেটা হলো- অর্থ উপার্জন।

হাউগেন ফেসবুকের বেশ কিছু নথি ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে শেয়ার করেছেন, এসব প্রতিবেদনে দেখানো হয়েছে যে, তাদের মাধ্যমটির নেতিবাচক প্রভাব সম্পর্কে তারা সচেতন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, হাউগেন যেসব তথ্য পেয়েছেন, তাতে তিনি নিজেও বিস্মিত। হাউগেন জানান, কোম্পানীটির (ফেসবুক) নীতি অভিজাতদের পক্ষে।

তিনি অভিযোগ করেন, ফেসবুক কখনো বিশৃঙ্খলাকে উসকে দেয়; মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীরা অনেকটা প্রকাশ্যে ফেসবুকের সেবা নিচ্ছেন।

হাউগেন আশঙ্কা প্রকাশ করেন, এসব বক্তব্য সামনে আনায় তাকে ধরা হতে পারে।

২০১৯ সালের জুনে ফেসবুকের সঙ্গে কাজ শুরু করেন ফ্রান্সিস হাউগেন। তার কর্মী দলের সদস্য সংখ্যা ছিলেন ২০০ জন। তাদের উপর দায়িত্ব ছিল, বিশ্বব্যাপী যেসব নির্বাচন চলছে, সেগুলোর প্রচার-পর্যবেক্ষণ করা; অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে কেউ বিদ্বেষ ছড়াচ্ছে কিনা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা