মার্ক জাকারবার্গ
টেকলাইফ

৬ ঘণ্টায় ৬০০ কোটি ডলার ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ছয় ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক। হঠাৎ করে যোগাযোগ মাধ্যমটির ওয়েবসাইট বা অ্যাপে ঢোকা যাচ্ছিল না। এতেই প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদের পরিমাণ কমে গেছে এক ধাক্কায় ৬০০ কোটি ডলারের বেশি। পিছিয়ে গেছেন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও।

ইয়াহু ফাইন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য সেপ্টেম্বর থেকেই ফেসবুকের শেয়ারের দর ১৫ শতাংশের মতো কম। সোমবারের ঘটনায় তা আরও ৪ দশমিক ৯ শতাংশ কমে গেছে। আর এতে জাকারবার্গের নিট সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১৬০ কোটি ডলারে।

হঠাৎ করে ৬০০ কোটি ডলার সম্পদ কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও পিছিয়ে গেছেন জাকারবার্গ। ব্লমবার্গ বিলিয়নিয়ার সূচকে জাকারবার্গ এখন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পেছনে। তালিকায় জাকারবার্গ আছেন পাঁচ নম্বরে, এক ধাপ এগিয়ে বিল গেটস রয়েছেন চারে।

সোমবার সন্ধ্যার পর বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে একসঙ্গে প্রায় ছয় ঘণ্টা ধরে বিভ্রাট ছিল। কোনো কাজ করছিল না। মেসেজিংও হচ্ছিল না। এর প্রায় ছয় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৪টার দিকে আবার এসব সেবা পেতে শুরু করেন ব্যবহারকারীরা।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার এখন সচল হয়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য আমরা দুঃখিত। এসময় তিনি এও বলেন, আমি এও জানি, মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষায় আপনারা ফেসবুকের সঙ্গে কতটা সম্পৃক্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা