টেকলাইফ
করোনাকালে বাংলাদেশে

ফেসবুক ব্যবহারকারী বেড়েছে এক কোটি

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাস মহামারির সময়ে গত ১ বছরে ফেসবুক ব্যবহারকারী বেড়েছে প্রায় ১ কোটি। মেসেঞ্জার ব্যবহারকারী বেড়েছে এর চেয়েও বেশি। এ সময়ে সোশ্যাল মিডিয়ার অন্য মাধ্যমের ব্যবহারকারীও বেড়েছে।

সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাট এক পরিসংখ্যানে এসব তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ফেসবুক, মেসেঞ্জার, ইস্টাগ্রাম, লিংকডইনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রতি মাসের হিসাব প্রকাশ করে আসছে।

তাদের হিসাবে, এ বছরের মে পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর মোট সংখ্যা ৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার। যা দেশের জনসংখ্যার ২৮ শতাংশ। ব্যবহারকারীর মধ্যে ৬৯.১ শতাংশ পুরুষ এবং ৩০.৯ শতাংশ নারী। ১৮ থেকে ২৪ বছর বয়সী ব্যবহারকারী সবচেয়ে বেশি, এরা ২ কোটি ১২ লাখ।

২০২০ সালের এপ্রিলে দেশে ৩ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার ফেসবুক ব্যবহারকারী ছিল। যা মোট জনসংখ্যার ২২.৩ শতাংশ। গত এক বছরে ফেসবুক ব্যবহারকারী বেড়েছে ৯৭ লাখ ৫৫ হাজার। এ সময় বেড়েছে নারী ব্যবহারকারীও।

করোনার এই সময়ে মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। ২০২০ সালের এপ্রিলে দেশে ৯৩ লাখ ৯১ হাজার মানুষ মেসেঞ্জার ব্যবহার করতেন। এক বছরে এ সংখ্যা সাড়ে চার গুণ বেড়ে হয়েছে ৪ কোটি ২১ লাখ ৫০ হাজার। এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার ২৪ দশমিক ৫ শতাংশ। মেসেঞ্জার ব্যবহারকারীদের মধ্যে পুরুষ ৬৯ দশমিক ৩ শতাংশ এবং নারী ৩০ দশমিক ৭ শতাংশ।

তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ সুমন আহমেদ বলেছেন, দেশে সোশ্যাল মিডিয়া বাড়ার কারণ হলো প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়া। কোভিডকালে মানুষ আরও বেশি প্রযুক্তিমুখী হয়েছে।

মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, প্রান্তিক পর্যায়েও মানুষ এই অ্যাপ ব্যবহার করছে এবং সম্প্রতি ইনস্টাগ্রামের চ্যাটের সঙ্গে মেসেঞ্জার একীভূত হয়েছে।

সুমন আহমেদ বলেন, বাংলাদেশে কত মানুষ, কোথা থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং এখানে কী পরিমাণ সময় ব্যয় করেন, তার তথ্য সরকারের টেলিযোগাযোগ অধিদপ্তরের কাছে থাকে। তারা কেন্দ্রীয়ভাবে এ তথ্যগুলো জানালে ব্যবসা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও কাজে লাগবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা