টেকলাইফ

আবারও চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে নাসা

আন্তর্জাতিক ডেস্ক : আবারও চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার ‘আর্টেমিস লুনার এক্সপ্লোরেশন’ নামের এই প্রকল্পে নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

নাসা জানিয়েছে, স্পেস লঞ্চ সিস্টেম (এসএলসি) ও ওরিয়ন রকেটের মাধ্যমে চাঁদে মহাকাশচারীদের পাঠানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ চাঁদে দুটি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নিয়েছে নাসা। এই প্রোগ্রামের মাধ্যমে চাঁদের অনেক অজানা তথ্য খুঁজে বের করার চেষ্টা করা হবে।

আর্টেমিস-১ মিশনে মহাকাশচারী ছাড়াই স্পেস লঞ্চ সিস্টেম ও ওরিয়নকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। আর্টেমিস-২ মিশনে মহাকাশচারী নিয়ে এই দুই যানকে পাঠাবে তারা। ২০২৪ সালের মধ্যে আর্টেমিস-৩ মিশনের মাধ্যমে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে নাসা।

আর্টেমিস-৩ মিশনের বড় দায়িত্বে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা ইঞ্জিনিয়ার সুবাসিনী আইয়ার। সুবাসিনী গত দুই বছর ধরে নাসার এই প্রকল্পের সঙ্গে যুক্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ৫০ বছর আগে শেষ বার চাঁদে পা দিয়েছিলাম। তাই আমরা আবার চাঁদে মহাকাশচারীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। এই প্রজেক্টের প্রাথমিক স্তর থেকে নাসাকে যেকোনো ধরনের সাহায্য করা আমাদের দায়িত্ব।‘

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পদযাত্রা

ক্যান্সার আক্রান্ত শিশুদের প্রতি সচেতনতা বৃদ্ধি ও তাদের চিকিৎসায় জনসম্পৃক্ততা...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা