টেকলাইফ

ছিনতাই হওয়া মোবাইল সবসময় উদ্ধার হয় না কেন?

সান নিউজ ডেস্ক : চুরি, ছিনতাই কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতে প্রতিদিনই মানুষ থানায় সাধারণ ডায়েরি করেন। তবে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করার সংখ্যা খুবই কম। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সহজেই সেটি উদ্ধার করা সম্ভব। তবে সবসময় উদ্ধার করা সম্ভব নাও হতে পারে।

পুলিশ কীভাবে উদ্ধার করে?

গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার এসআই মো. রাজীব হোসেন গত এক বছরে ১০০'র বেশি চুরি, ছিনতাই কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেট উদ্ধার করেছেন।

তার বর্ণনা অনুযায়ী, মোবাইল ফোন ফিরে পেতে ভুক্তভোগীরা যখন থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন, তখন সেখানে মোবাইল ফোনের নম্বর, কোন কোম্পানির সেট এবং সেটের আইএমইআই নম্বর উল্লেখ করতে হয়।

অবশ্য কেউ যদি আইএমইআই নম্বর উল্লেখ করতে না পারে তাতেও কোন সমস্যা নেই। ফোন নম্বর দিয়েও সেট উদ্ধার করা সম্ভব।

থানায় সাধারণ ডায়েরি দায়ের করার পর সেটি পাঠিয়ে দেয়া হয় জেলার এসপি অফিস কিংবা মহানগরের ক্ষেত্রে সেটি পাঠিয়ে দেয়া হয় পুলিশের ডিসি অফিসে।

সেখান থেকে বিষয়টি পাঠানো হয় পুলিশ সদরদপ্তরে। এরপর পুলিশ সদরদপ্তর থেকে সংশ্লিষ্ট মোবাইল ফোন কোম্পানির কাছে পাঠানো হয় বিস্তারিত তথ্য জানার জন্য।

মোবাইল কোম্পানি তথ্য দেবার পর সেটি পুলিশ সদরদপ্তর হয়ে আবার থানায় ফিরে আসে।

চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি দেশের কোন এলাকায় ব্যবহার করা হচ্ছে সেটি চিহ্নিত করার মাধ্যমে উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তারা বলছেন, পুরো প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ। সেজন্য অনেক সময় খুঁজে পেতে দেরি হয়।

"চুরি হওয়া একটি মোবাইল ফোন পাঁচ থেকে ছয়বার হাতবদল হয়। একটি জায়গায় গিয়ে স্থির হতে ১৫-২০ দিন সময় লেগে যায়।"

সর্বশেষ যে ব্যক্তির কাছে ফোনটি যায় তিনি হয়তো সরল বিশ্বাসে কারো কাছ থেকে ফোনটি কিনে থাকতে পারেন।

সে ব্যক্তি যখন ফোন ব্যবহার করা শুরু করে তখন পুলিশ তাকে খুঁজে বের করতে পারে।

"এটা খুঁজে বের করতে একটু বেগ পেতে হয়, একটু কষ্ট করতে হয়।"

সবসময় উদ্ধার করা কি সম্ভব?

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস এর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা সবসময় সম্ভব নাও হতে পারে।

যারা চুরি বা ছিনতাই করে তাদের অনেকেই জানে যে মোবাইল সেটে সিমের সংযোগ দিলেই সেটির অবস্থান চিহ্নিত করা সহজ হবে।

হাসান বলেন, অনেকে সময় চোর বা ছিনতাইকারী মোবাইল ছিনতাই করার পর সেটের সিম এবং ব্যাটারি খুলে ফেলে।

তারপর সে ফোন সেট নিয়ে কোন চোরাই মার্কেটে গিয়ে নেটওয়ার্ক আইসি পরিবর্তন করে ফেলে।

ফোন সেটের নেটওয়ার্ক আইসি পরিবর্তনের মাধ্যমে সেটের আইএমইআই নম্বরও বদলে ফেলা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

আইএমইআই নম্বর বদলে ফেললে সে ফোন সেট আর উদ্ধার করা সম্ভব নয়।

" আইএমইআই নম্বর চেঞ্জ করলেই সেটি নতুন একটি ফোন সেট হয়। পুরনো কোন ইনফরমেশন সেখানে থাকে না"

বিশেষজ্ঞরা বলছেন, আইএমইআই নম্বর পবর্তন করতে না পারলে মোবাইল সেটের প্রতিটি যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করা হয়। তখন ফোন সেট আর ট্র্যাক করা সম্ভব হয়না।

হাসান বলেন, "স্যামসাং-এর ভালো একটা মোবাইল ফোনের ডিসপ্লের দাম ৩০-৪০ হাজার টাকা। ডিসপ্লেটা আলাদা করে বিক্রি করতে পারে। এছাড়া প্রসেসর এবং ব্যাটারিও আলাদাভাবে বিক্রি করতে পারে।" সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা