টেকলাইফ

ফেসবুকে আসছে ভিডিও চ্যাটের নতুন ফিচার

সান নিউজ ডেস্ক: মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ভিডিও ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক। ব্যবহারকারীরা ভিডিও কলের সময়ে এআর ইফেক্ট ফিল্টার ব্যবহার করতে পারবেন।

ফেসবুক সম্প্রতি ভার্চুয়াল এফ-৮ ডেভেলপার কনফারেন্সে এ ঘোষণা দেয়।

ভার্চুয়াল কনফারেন্সে ফেসবুক জানায়, একাধিক ব্যবহারকারী একসঙ্গে ভিডিও কল করার সময় ফিচারটি ব্যবহার করতে পারবেন। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার অ্যাপে এআর ইফেক্ট ব্যবহার করতে পারবেন।

এনডিটিভি জানায়, এ ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়াল কনফারেন্সে ইন্সটাগ্রামের ডেভেলপারদের জন্য মেসেঞ্জারের এপিআই ফিচার চালু করে ফেসবুক। গত বছরের অক্টোবরে এর বিটা টেস্টিং শুরু হয় সুনির্দিষ্ট কয়েকজন ডেভেলপার ও প্রতিষ্ঠানের হাতে। সেটি বিশ্বব্যাপী ব্যবহার করা যাবে এখন। টাইমস অব ইন্ডিয়া বলছে, এপিআই ফিচারের মাধ্যমে ব্যবসায়িক যোগাযোগ সহজ হয়ে উঠবে।

ভার্চুয়াল এফ-৮ ডেভেলপার কনফারেন্সে ফেসবুক আরও জানিয়েছে, মেসেঞ্জার লগ-ইন কানেক্ট নামে একটি ফিচার শিগগিরই চালু করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ব্যবসায়িক যোগাযোগের কাজ করতে পারবেন। তারা বলেছে, ‌‌ফিচারটির মাধ্যমে আমরা মেসেঞ্জার প্ল্যাটফর্মে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে সক্ষম হবো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পদযাত্রা

ক্যান্সার আক্রান্ত শিশুদের প্রতি সচেতনতা বৃদ্ধি ও তাদের চিকিৎসায় জনসম্পৃক্ততা...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা