সংগৃহীত
খেলা

ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। আগের দুই ম্যাচে ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

সফরকারী শ্রীলঙ্কার একাদশে এসেছে এক পরিবর্তন। ইনজুরিতে পড়া দিলশান মাদুশঙ্কার বদলে একাদশে এসেছেন মাহিশ থিকশানা।

আরও পড়ুন : জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

অপরদিকে বাংলাদেশের একাদশে লিটন দাস বাদ পড়েছেন এ ম্যাচের আগেই। তবে তার জায়গায় দলে নেওয়া জাকের আলী সুযোগ পাননি। খেলবেন আরেক ওপেনার এনামুল হক। চোটে ছিটকে যাওয়া তানজিম হাসানের জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় নেওয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

শ্রীলঙ্কান একাদশ: আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা