বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন
খেলা

শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না: পাপন

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) দেওয়া শর্ত মেনে দেশটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এখনই ঘরোয়া ক্রিকেট শুরু করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কার কঠিন শর্তে খেলতে রাজি নয় বাংলাদেশ। চিঠিতে বিষয়টি লঙ্কান বোর্ডকে জানিয়েছেন তারা।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু টাইগারদের কঠিন শর্ত বেধে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। এই সময়ে কোনো অনুশীলন করতে পারবেন না তারা। এমনকি খাবারের জন্যও রুম থেকে বের হতে পারবেন না।

গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমনটাই জানায় এসএলসি। তবে বিসিবি আজ ফিরতি চিঠিতে লঙ্কান বোর্ডকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

এখন লঙ্কান বোর্ড কী জবাব দেয়, সেই অপেক্ষায় আছে বিসিবি।

শ্রীলঙ্কা সিরিজের সূচিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। খসড়া সূচি অনুসারে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২৩ অক্টোবর।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা