খেলা

বাংলাদেশের সঙ্গে সিরিজে পাকিস্তানের ক্ষতি ১৯ কোটি!

সান নিউজ ডেস্ক:

পাকিস্তানে সিরিজ খেলতে নিরাপত্তা শঙ্কায় ভোগা বাংলাদেশেকে অতিরিক্ত নিরাপত্তা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টাইগারদের নিরাপত্তা দিতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করেছে পিসিবি। কিন্তু এতো কিছুর পরেও তাদের ক্ষতির ‍মুখে পড়তে হয়েছে বলে দাবি করছে পাকিস্তানি দৈনিক ‘দ্য ডন’।

এ ক্ষতিটা মূলত মিডিয়া স্বত্ব বিষয়ক আয় থেকে গুনতে হবে পাকিস্তানকে। দেশটির ক্রিকেট বোর্ডের তথ্য মোতাবেক, ২০১৫ সাল থেকে পিসিবির সঙ্গে মিডিয়া স্বত্বের চুক্তিটি ছিল একটি ভারতীয় প্রতিষ্ঠানের। তারা শুরুতে দাবি করেছিল, ২০১৯ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কা সফর পর্যন্তই তারা কাভারেজ দেবে পিসিবিকে। কিন্তু পিসিবির দাবি, এই চুক্তিটি শেষ হওয়ার কথা ২০২০ সালের জুনে।

তাই বাংলাদেশের সঙ্গে থাকা সিরিজটিকেও এখানে যুক্ত করার কথা বলে পিসিবি। তিন ধাপের এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে রয়েছে। সে হিসেবে প্রতিষ্ঠানটির কাছে মিডিয়া স্বত্ব বাবদ পিসিবির দাবি ছিল ৬ মিলিয়ন ডলার।

কিন্তু প্রতিষ্ঠানটি জানায়, আচমকা সিরিজের সবকিছু আয়োজন করতে মাত্র ৭ দিন সময় পেয়েছে তারা। ফলে কাঙ্ক্ষিতভাবে সিরিজের প্রচার করা যায়নি। উল্টো ক্ষতি হয়েছে অনেক। পরে দুই পক্ষই বিষয়টি সুরাহা করেছে আইনি বিশেষজ্ঞের মাধ্যমে। ফলে পিসিবিকে ৩.৭৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয় প্রতিষ্ঠানটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা