সংগৃহীত ছবি
খেলা

বিশ্বকাপের দ্বিতীয়পর্বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বে খেলার টিকিট পেল বাংলাদেশ। বাছাইপর্বে বাংলাদেশ লড়বে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের বাঁচা-মরার ম্যাচে মাঠে নামে বাংলাদেশ।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় মিনিটের মাথায় ডিফেন্ডার শাকিলের ভুলে ডি বক্সের ভেতর ফাকায় বল পেয়ে যায় মালদ্বীপ। তবে শেষ পর্যন্ত বিপদ ঘটেনি। ব্যাক টু ব্যাক কর্ণার পেলেও সুবিধা করতে পারেনি সফরকারীরা।

সপ্তম মিনিটে দুর্দান্ত এক সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ। সোহেল রানার বাড়িয়ে দেওয়া বল জামাল ভূঁইয়া ডি বক্সের ভেতরে নিয়ে ঢুকলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারননি টাইগার দলপতি। যার ফলে গোলবঞ্চিত থাকতে হয় স্বাগতিকদের।

আরও পড়ুন : বোন হারালেন শহিদ আফ্রিদি

ম্যাচের দশম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান সোহেল। ডি-বক্সের কাছাকাছি গিয়ে ক্রস করেন তিনি বামদিকে। সেখান থেকে বল বাগে নিয়ে আক্রমণে যান সাদ উদ্দিন। কিন্তু মালদ্বীপের ডিফেন্ডারদের সুবাদে সে যাত্রায়ও ব্যর্থ হয় বাংলাদেশ।

তবে পরের মিনিটে বাংলাদেশের আক্রমণভাগের গতির কাছে পরাস্থ হতে হয় মালদ্বীপের রক্ষণভাগকে। ফাহিমের পাস ধরে দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন রাকিব হোসেন। আর সেই সুবাদে প্লে অফের মিশনে একধাপ এগিয়ে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন : ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

ম্যাচে ফিরতে মরিয়া মালদ্বীপ ঘুরে দাঁড়ায় দুই মিনিট বাদেই। আইসাম ইবরাহিমের গোলে সমতায় ফেরে সফরকারীরা। এরপর বাকিটা সময় আর গোলের দেখা মেলেনি কোনো দলেরই। যে কারণে ১-১ গোলের সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করতে হয় দুই দলকে।

তবে বিরতি থেকে ফিরেই ফের লিড নেয় স্বাগতিকরা। রানার বাড়িয়ে দেওয়া প-আস ধরে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন ফাহিম আহমেদ।

ম্যাচের ৬০তম মিনিটে বোড় ধাক্কা খায় বাংলাদেশ। মালদ্বীপের খেলোয়াড়কে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন সোহেল রানা। আর তাতেই ১০ জনের দলে পরিণত হয়ে যায় স্বাগতিকরা।

৬৯ মিনিটের মাথায় ওয়ান টু ওয়ান টু খেলে ডি বক্সের ভেতর বল ঠেলে দেন জামাল। কিন্তু সেই পুরোনো রোগ ফিনিশিংয়ের অভাবে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। পরের মিনিটেই একইভাবে সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।

আরও পড়ুন : অল্পতেই গুটিয়ে গেল শ্রীলংকা

নির্ধারিত সময়ের শেষদিকে তৃতীয় গোলের দেখা মেলে বিশ্বনাথ ঘোষের সুবাদে। কিন্তু অফ সাইডের কারণে রেফারি বাতিল করেন সেই গোলটি।

যোগ করা অতিরিক্ত সময়ে বাংলাদেশের রক্ষণাত্মক খেলার সুবাদে স্বাগতিকদের বক্সে একের পর এক আক্রমণ চালাতে থাকে মালদ্বীপ। কিন্তু ডিফেন্ডারদের সুবাদে জালের দেখা মিলছিল না সফরকারীদের।

শেষ পর্যন্ত আর গোল বের করে আনা সম্ভব হয়নি মালদ্বীপের পক্ষে। আর ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা