সংগৃহীত ছবি
খেলা

শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা ৪ ম্যাচ টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আরও পড়ুন : বলিভিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হয়।

বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

আরও পড়ুন : ঘাবড়ানোর কিছু নেই

এবারের আসরে প্রথম দেখায় ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৬৪ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ৫ উইকেটে। তাও আবার ৬৬ বল হাতে রেখে জিতেছে লঙ্কানরা।

এবারের এশিয়া কাপে ঘুরেফিরেই আসছে বৃষ্টি প্রসঙ্গ। শ্রীলঙ্কাতে চলছে ভরা বর্ষার মৌসুম। ইতোপূর্বে দেশটির মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে যার প্রভাব পড়েছে। আজকের ম্যাচেও বেরসিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালোভাবেই।

বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাঈম (নাঈম শেখ), মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা