ছবি : সংগৃহিত
খেলা

ঘাবড়ানোর কিছু নেই

ক্রীড়া প্রতিবেদক : ইনজুরির কারনে আনেকদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। তবে চোট কাটিয়ে দ্রুতই দলে ফেরার লড়াইয়ে ব্যস্ত টাইগার এই ওপেনার। অন্যদিকে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে। সেখানে দলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে রাজি হননি তামিম। তবে একেবারে কিছু না বলেও থাকতে পারলেন না দলের সাবেক এই অধিনায়ক।

আরও পড়ুন : বরিশালের হয়ে খেলবেন আমির-মালিক

আজ শুক্রবার একটি শো-রুম উদ্বোধনে এসে তামিম বলেন, খেলা নিয়ে এখান থেকে মন্তব্য করা উচিত হবে না। কারণ যারা ওখানে আছে, আমি নিশ্চিত তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।

টাইগার এই ওপেনার বলেন, কেবল আমি দলে নাই, বাইরে আছি দেখে একটা কমেন্ট করে দিলাম। আমি তেমন লোক না। আমিও দলেরই অংশ। নিজেকে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছি যেন সুযোগ এলে সেরাটা দিতে পারি। খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত না বলে মনে করি।

আরও পড়ুন : দেশে ফিরে আসছেন মুশফিক

দলের সাবেক এই অধিনায়ক বলেন, খেলা দেখা হচ্ছে। ভালো না খেললে হতাশ হই অবশ্যই। আমার মনে হয় না একটা-দুইটা খারাপ পারফরম্যান্সের কারণে লাস্ট পাঁচ-ছয় বছরের হার্ড ওয়ার্ক ভুলে যাব। এটা হতেই পারে। আমার মনে হয় ওয়ানডেতে আমরা এখনও খুব ভালো দল।

দল নিয়ে তামিম শোনালেন আশার বানী, এক-দুটা ম্যাচে এমন হতেই পারে। আর এটা হলেও ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিংরুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে আমরা গত দুই-তিন ম্যাচে যা হয়েছে তার চেয়ে ভালো দল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা