ছবি-সংগৃহীত
খেলা

রুবিয়ালেসকে নিষিদ্ধ করলো ফিফা

স্পোর্টস ডেস্ক : চুমুকাণ্ডে স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। তাকে ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে ৯০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন : সাকিবের ভাবনায় কেবল এশিয়া কাপ

শনিবার (২৬ আগস্ট) ফিফা এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্প্যানিশ ফুটবল প্রধানকে সব ধরনের ফুটবল সংশ্লিষ্ট কার্যক্রম থেকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি জানিয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ থেকেই। প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

একইসঙ্গে ওই ঘটনায় নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত অভিযুক্ত রুবিয়ালেস এবং আরএফইএফ সদস্যদেরকে ফুটবলার হারমোসোর সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে ফিফা।

আরও পড়ুন : রোনালদো-মানের গোল উৎসব

ওই বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসার আগপর্যন্ত স্প্যানিশ নারী ফুটবলার হারমোসোর সঙ্গে রুবিয়ালেস, আরএফইএফ কিংবা তৃতীয় কোনো পক্ষই যাতে যোগাযোগ না করে। এমনকি তার ঘনিষ্ঠ কারও সঙ্গে কোনো সংযোগ রাখা যাবে না।

এরআগে শুক্রবার ফুটবল ফেডারেশনের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগের অস্বীকৃতি জানিয়েছিলেন রুবিয়ালেস। একইসঙ্গে বিতর্কিত চুমুকে পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়েছিল দাবি করে তিনি পাল্টা লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। এরপর থেকেই আন্দোলনে নামেন স্প্যানিশ ফুটবলাররা। রুবিয়ালেসের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিশ্বকাপজয়ী ২৩ সদস্যসহ ৮০ ফুটবলার ধর্মঘটের ডাক দিয়েছেন।

আরও পড়ুন : ইংল্যান্ডকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন

তারও আগে গত রোববার বিশ্বকাপ ফাইনালের পরই চুমু-বিতর্ক ঘটে। মেয়েদের বিশ্বকাপে এবার প্রথমবারের মতো শিরোপা জিতেছে স্পেন। সেই আনন্দে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেন ফুটবল প্রধান রুবিয়ালেস। পদক নিতে আসা তারকা ফুটবলার হারমোসোর স্টেজে ওঠার পর তাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়ে বসেন রুবিয়ালেস। মুহূর্তেই দৃশ্যটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই রুবিয়ালেসের বিপক্ষে স্পেনের সাবেক-বর্তমান ফুটবলার থেকে সর্বত্র সমালোচনা ও শাস্তির ঝড় ওঠে।

সোমবার ওই ঘটনার জন্য ফিফার কাছে ক্ষমা চেয়ে নেন রুবিয়ালেস। কিন্তু তা গ্রহণ করেনি ফিফা। বৃহস্পতিবার রুবিয়ালেসের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফা। আজ রায় এলো।

স্পেন ফুটবল প্রধানের দাবি হারমোসোর অনুমতি নিয়েই তাকে চুমু দিয়েছিলেন তিনি। যদিও হারমোসো ওই সময় জানিয়েছিলেন যে, রুবিয়ালেস তাকে চুম্বন করায় তিনি বিরক্ত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা