বার্সাকে না বলেছেন মেসি
খেলা

বার্সাকে না বলেছেন মেসি

স্পোর্টস ডেস্ক:

আগামী মৌসুমে আর বার্সেলোনার হয়ে খেলতে চান না লিওনেল মেসি। ক্লাব কর্তৃপক্ষকে তিনি না বলে দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এই খবর নিয়ে।

এমনকি কার্লোস পুয়োল এবং লুই সুয়ারেজও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্টে মেসির প্রতি ভালবাসা জানিয়েছেন। আর তাদের এই টুইটেও বার্সা থেকে মেসির বিদায় অনেকটা নিশ্চিত বলে ধরে নিয়েছে অনেক সংবাদ মাধ্যম। যদিও বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

৩৩ বছর বয়সী মেসির সাথে ২০২১ সাল পর্যন্ত চুক্তি ছিল লিওনেল মেসির। তবে শেষ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জাজনক হারের পর বার্সা থেকে মেসির বিদায় নিয়ে বেশ জোরালো গুঞ্জন শুরু হয়।

এই ম্যাচে হারের পরই কোচ কিকে সেতিয়েনের চুক্তি বাতিল করে বার্সেলোনা। তখন নতুন কোচ রোনাল্ড কোম্যানেকেও মেসি তার বার্সা ছাড়ার কথা জানান। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তখনো বলছিল যে আগামী মৌসুমেও বার্সার হয়েই মাঠে নামবে লিও।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে নিতে ইতোমধ্যেই ম্যানচেস্টার সিটি জোরালো চেষ্টা করছে বলে গুঞ্জন আছে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থী...

মিরপুরে শাহ আলীর মাজারে হামলায় মামলা, গ্রেপ্তার ৩

রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলা ও...

স্ত্রী-কন্যাসহ সামরিক শাখাপ্রধান নিহত, নিশ্চিত করল হামাস

ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা