গত মৌসুমের চুক্তির পুরো অর্থ চান ফুটবলাররা
খেলা

গত মৌসুমের চুক্তির পুরো অর্থ চান ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদকঃ

বাফুফের সাথে আলোচনায় গত মৌসুমে ক্লাবগুলোর সাথে চুক্তির সম্পূর্ণ টাকা পরিশোধ করে আগামী মৌসুমে খেলার আগ্রহ জানিয়েছেন ফুটবলাররা। তবে আগামী মৌসুমেও আলোচনার ভিত্তিতে নতুন চুক্তির অর্থ ৪০ থেকে ৬০ শতাংশ কম নেয়ার ব্যাপারে ফুটবলাররা সম্মত।

ক্লাবগুলোর সাথে বাফুফের সভার পর নভেম্বর-ডিসেম্বরে পেশাদার লিগ শুরুর ব্যাপারে ধারণা পাওয়া গিয়েছিল। তবে সেই লিগের দলবদলে খেলোয়াড়দের চুক্তি কেমনভাবে হতে পারে সেটা নিয়েই ফুটবলারদের সাথে আলোচনায় বসেছিলেন বাফুফে কর্মকর্তারা।

যেখানে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, "ফুটবলাররা আমাদের বেশ কিছু অনুরোধ করেছে। যেটার মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৯-২০ মৌসুমে চুক্তির সম্পূর্ণ অর্থ তারা চাচ্ছেন। সেক্ষেত্রে আগামী মৌসুম অর্থাৎ ২০২০-২১ এর চুক্তিতে ফুটবলাররা ৪০-৬০ শতাংশ অর্থ কম নিতে রাজি। আমরা তাদের এই অনুরোধ ক্লাবগুলোকে জানাবো"।

ফুটবলারদের এই অনুরোধ ক্লাবগুলো রাখবে বলেই বিশ্বাস খেলোয়াড়দের। সাথে ১০ লাখের নিচে চুক্তি করা খেলোয়াড়দের কোন টাকা না কমানোর অনুরোধও করেছেন তারা।

ঢাকা আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুন এ প্রসঙ্গে বলেন, "যেসব খেলোয়াড় ১০ লাখের নিচে চুক্তি করে গত মৌসুমে খেলেছে তাদের অবশ্যই সেই মৌসুমের যেমন পুরো অর্থ দেয়া উচিত তেমনি আগামী মৌসুমের চুক্তিতেও তাদের কোন টাকা ছাড় দেয়া উচিত হবে না। করোনার সময়টাতে কোন খেলা না থাকায় এই ফুটবলাররা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশা করি বাফুফে এসব বিষয়ে ক্লাবগুলোর সাথে আমাদের মধ্যস্থতা কার্যকরী উপায়ে করতে পারবে"।

খেলোয়াড়দের এসব অনুরোধ নিয়ে ক্লাবগুলোর সাথে শিগগিরই আবারো আলোচনায় বসবে বাফুফে। তারপরই আসবে আগামী মৌসুমের লিগ কেমনভাবে কবে শুরু হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ ম...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা