ছবি-সংগৃহীত
খেলা

ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কায়। তার আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে ভারত। যেখানে বাংলাদেশের পাশাপাশি অংশ নেবে ইংল্যান্ড দলও।

আরও পড়ুন : বসুন্ধরা কিংসকে ফিফা সভাপতির অভিনন্দন

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি বছরের নভেম্বরে এই ত্রিদেশীয় সিরিজ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অবশ্য তিন দেশের খেলা হলেও টুর্নামেন্টে থাকবে চারটি দল। কেননা স্বাগতিক ভারতেরই থাকবে দুইটি দল। বিসিবির এক সূত্র থেকে জানা গেছে এমনটাই।

মূলত বিশ্বকাপে নিজেদের সেরা ক্রিকেটার নির্বাচন করতেই এমন পরিকল্পনা ভারতের। এর আগেও যুব বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলেছিল ভারত। সেখানেও ছিল ভারতের ‌দুটি দল- ‘এ’ এবং ‘বি’। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিরিজটি মাঠে গড়াবে।

আরও পড়ুন : বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

এর আগে আগামী জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৩ জুলাই শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১৮ জুলাই।

প্রসঙ্গত, সর্বশেষ অনুর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপের আসর বসেছিল ২০২০ সালে। সেবার ফাইন্যালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা