ছবি-সংগৃহীত
খেলা

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদক : ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া হল বাংলাদেশ ‘এ’ দলের। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে লতা মন্ডলদের ৩১ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতের নারী ক্রিকেটাররা।

আরও পড়ুন : সেনেগালের কাছে ব্রাজিলের হার!

বুধবার (২১ জুন) সকালে হংকং এর ম্যাংককে মিশন রোড গ্রাউন্ড স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নেমে ভারত সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান। জবাব দিতে নেমে ১৯.২ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ৩১ রানের জয়ে টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন হয় ভারত।

ভারতের রানতাড়ায় ইনিংসের শুরু থেকেই নড়বড়ে দেখা গেছে জুনিয়র টাইগ্রেসদের। দ্বিতীয় ওভারেই তারা ওপেনার দিলারা আক্তারকে হারায়। দ্বিতীয় সর্বোচ্চ তিন উইকেট পাওয়া মান্নাত কাশ্যপের বলে তিনি বোল্ড হয়ে ফেরেন। এরপর তারা দলীয় ১২, ১৯, ২৯ এবং ৩৭ রানে নিয়মিত উইকেট হারিয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানকে গুড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এরপর ৬৬ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। তখন জয়ের জন্য তাদের ৪২ বলে ৬২ রান এবং ভারতের প্রয়োজন ছিল ৪ উইকেট। বাংলাদেশ তখনই প্রায় ম্যাচ ছিটকে গেছে। পরে শেষ ৩৮ বলে ৩০ রান তুলতে পারে তারা।

টাইগ্রেসদের হয়ে নাহিদা এবং সোবহানার পর ওপেনার সাথী রানি (১৩ রান) একমাত্র দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ ১৭ রান নাহিদার আর ১৬ রান করেছেন সোবহানা মোস্তারি।

টাইগ্রেস ব্যাটারদের ব্যর্থতার দিনে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন শ্রেয়াঙ্কা। এছাড়া মান্নাত নিয়েছেন ৩টি , কনিকা আহুজা ২টি এবং তিতাস সাধু নিয়েছেন একটি উইকেট।

আরও পড়ুন : দুই বাফুফে কর্মকর্তার পদত্যাগ

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দিনেশ ব্রিন্দা এবং কনিকা আহুজার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ভারত। ব্রিন্দা আউট হন ৩৬ রান করে। কনিকা আহুজা করেন ৩০ রান। উ চেত্রি আউট হন ২২ রান করে, শ্বেতা শেহরাওতা করেন ১৩ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার এবং সুলতানা খাতুন। ১টি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা এবং রাবেয়া খান।

প্রসঙ্গত, নারীদের ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট এবারই প্রথম আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা