ছবি-সংগৃহীত
খেলা

সেনেগালের কাছে ব্রাজিলের হার!

স্পোর্টস ডেস্ক : ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের কাছে পরাজয় বরণ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকলেও ৪ গোল হজম করেছে ভিনিসিয়ুস-মার্কুইনহসরা।

আরও পড়ুন : দুই বাফুফে কর্মকর্তার পদত্যাগ

মঙ্গলবার (২০ জুন) রাতে পর্তুগালের লিসবনে ফিফা র্যাংকিংয়ের ১৮ নম্বর দল সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছে তিন নম্বরে থাকা ব্রাজিল।

এদিন সবমিলিয়ে সেনেগালের বিপক্ষে ভীষণ দৃষ্টিকটু ফুটবল খেলে ব্রাজিল। অথচ ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখেছিল ব্রাজিল। ১১টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সেনেগাল ৩৭ শতাংশ বল দখলে রেখে ৭ শট নেয়, যার ৪টিই ছিল লক্ষ্যে।

৬ গোলের ম্যাচে শুরুতে এগিয়ে ছিল ব্রাজিল। ১১ মিনিটে দলকে এগিয়ে নেন লুকাস পাকোয়েতা। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন এই মিডফিল্ডার।

তবে সেই গোল শোধ করতে খুব বেশি সময় নেয়নি সেনেগাল। ২২ মিনিটে নিজেদের ভুলেই গোল হজম করে ব্রাজিল। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে জোয়েলটন দিয়ে বসেন প্রতিপক্ষেল হাবিব দিয়ালোকে। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দলকে বাঁচাতে পারেননি গোলরক্ষক এডারসন। এই গোলে সমতায় ফেরে সেনেগাল।

আরও পড়ুন : পাকিস্তানকে গুড়িয়ে ফাইনালে বাংলাদেশ

বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় সেনেগাল। যদিও ম্যাচের ৫২ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের আত্মঘাতী গোলেই লিড পায় সেনেগাল। তিন মিনিটের ব্যবধানে সেনেগালের লিড ৩-১ করেন সাদিও মানে। ৫৮ মিনিটে ব্যবধান ৩-২ এ নামিয়ে এনে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন মার্কুইনহোস।

তাতে অবশ্য হার এড়াতে পারেনি ব্রাজিল। যোগ করা সময়ে স্পট কিকে সেনেগালের চার নম্বর গোলটি করেন মানে। নিকোলাস জ্যাকসনকে গোলরক্ষক এডারসন ফাউল করলে পেনাল্টি পায় সেনেগাল। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। ব্রাজিলের বিপক্ষে এটাই প্রথম জয় আফ্রিকার দেশটির।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা