ছবি: সংগৃহীত
খেলা

পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচ ড্রয়ের পর নিজেদের মাঠে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান ৮ পয়েন্টে নামিয়ে আনলো রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন: রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল

ঘরের মাঠে মার্কো আসেনসিও এবং এডার মিলিতাওয়ের গোলে সহজ জয়টি তুলে নেয় রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে ৩০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়ালো ৬৫। ২৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৩। ব্যবধান কমলেও মৌসুম শেষে রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। কারণ মৌসুমে আর মাত্র ৮ ম্যাচ বাকি।

আজ (রবিবার) রাতেই বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। যারা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। বার্সার চেয়ে ১৩ পয়েন্ট এবং রিয়ালের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগায় সর্বশেষ ১৩ ম্যাচ অপরাজিত। শুধু তাই নয়, টানা ৬ ম্যাচে জয় রয়েছে তাদের। সুতরাং, এই ম্যাচটি বার্সার জন্যই খুব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ঘরের মাঠে সেল্টাকে স্বাগত জানালেও রিয়াল মাদ্রিদ শুরু থেকে কেন যেন খুব একটা আক্রমণাত্মক ছিল না।

৪২তম মিনিটে বামপাশ থেকে বল নিয়ে উঠে আসেন ভিনিসিয়ুস জুনিয়র এবং তিনি নিচু পাস দেন আসেনসিওর উদ্দেশ্যে। বলটা নিয়েই আরেকটি নিচু শটে সেল্টার জাল ভেদ করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮তম মিনিটে ডিফেন্ডার এডার মিলিতাও শেষ গোলটি করেন। মার্কো আসেনসিও কর্নার কিক নেন। একেবারে বক্সের মুখে বলটি পড়ার আগেই দারুণ এক হেড করেন মিলিতাও। বল জড়িয়ে যায় সেল্টার জালে। শেষ পর্যন্ত এই ২-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা