ছবি: সংগৃহীত
খেলা
অনূর্ধ্ব-১৭ জুনিয়র কোপা

রাতে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা আর রোমাঞ্চ। দর্শকদের মাতিয়ে রাখতে অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকার চ্যাম্পিয়নশিপের ১৯তম আসরের ফাইনাল রাউন্ডের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দেশ দুটি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

রোববার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী দুই দল।

অবশ্য শিরোপার লড়াই থেকে কার্যত ছিটকে গেছে আর্জেন্টিনা। এখনো কিছুটা সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ফাইনাল রাউন্ডের প্রতি দলের চার ম্যাচ শেষে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে স্বাগতিক ইকুয়েডর শীর্ষে আছে। এছাড়া সমান সংখ্যক পয়েন্ট নিয়েও গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আর্জেন্টিনা।

আরও পড়ুন: ধোনির কণ্ঠে বিদায়ের সুর

সব দলের জন্যই আর একটি করে ম্যাচ বাকি আছে। আজ রাতেই শিরোপা কার ভাগ্যে তা নিশ্চিত হয়ে যাবে। অবশ্য শ্রেষ্ঠত্বের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াই চললেও ইতোমধ্যে এই তিন দেশই কনমেবল অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট কাটে লাতিন তিন জায়ান্ট।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকান চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসেছে ইকুয়েডরে। টুর্নামেন্টটিতে প্রতিবারের মতো এবারো অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে গ্রুপ পর্বের ম্যাচ।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা