খেলা

১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

আগামী ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সিরিজে টাইগারদের সঙ্গে একটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা। ২২শে ফেব্রুয়ারি টেস্ট দিয়ে শুরু হবে দুদলের ক্রিকেট লড়াই।

প্রায় এক মাসের আসন্ন এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টের আগে দু’দিনের অনুশীলন ম্যাচ রয়েছে জিম্বাবুয়ের। সফর শেষে সিরিজ শেষে ১২ মার্চ বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে।
টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একমাত্র টেস্ট। তার আগে ১৮ ফেব্রুয়ারি থেকে দু’দিনের অনুশীন ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
টেস্ট শেষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজ হবে- ১, ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুরে ৯ ও ১১ মার্চ হবে দু’টি টি-২০। টি-২০ সিরিজ শেষে দেশে ফিরবে জিম্বাবুয়ে।

এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল মার্চে। তবে সিরিজটি এগিয়ে আনা হয়েছে।

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি
২২-২৬শে ফেব্রুয়ারি: এক মাত্র টেস্ট, মিরপুর
১লা মার্চ: প্রথম ওয়ানডে, চট্টগ্রাম
৩রা মার্চ: দ্বিতীয় ওয়ানডে, চট্টগ্রাম
৬ই মার্চ: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
৯ই মার্চ: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর
১১ই মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার!

বলিউড অঙ্গনে ধর্মীয় লিপি বা পবিত্র বাণী খচিত অলংকার ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা