ছবি-সংগৃহীত
খেলা

সুখকর হলো না ফিজের প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দিত্বীয় ম্যাচ থেকেই এভেইলেবল ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে দলের প্রথম তিন ম্যাচে একাদশে সুজোগ মেলেনি তার। অবশেষে মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পান ফিজ।

তবে এবারের আইপিএলে তার প্রথম ম্যাচটি সুখকর হলো না। ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে ১ উইকেট পেলেও রোহিত শর্মার জ্বলে ওঠার দিনে মুম্বাই ইন্ডিয়ান্স শেষ বলে জয় পেয়েছে ৬ উইকেটে।

আরও পড়ুন : ভারতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, তবে...

এদিন অরুন জেটলি স্টেডিয়ামে দিল্লি আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে অলআউট হয় ১৭২ রানে। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৪৭ বেলে ৫১ ও অক্ষর প্যাটেল ২৫ বলে ৪টি চার ও ৫ ছক্কায় করেন ৫৪ রান করেন। মানিষ পান্ডে ২৬ ও পৃথ্বি’শ করেন ১৫ রান। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে রান পাননি।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও ইশান কিষানের ব্যাটে দারুণ সূচনা পায় মুম্বাই। তাদের ওপেনিং জুটিতে ৭.৩ ওভারেই আসে ৭১ রান। এরপর রোহিতের সঙ্গে যোগ দেন তিলক ভার্মা। এই দুই ব্যাটারের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছায় মুম্বাই। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে মুম্বাই।

আরও পড়ুন : বাফুফের বেতনের হিসাবে গরমিল

রোহিত ৪৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৬৫ রান করে মোস্তাফিজের বলে আউট হন। তিলক ভার্মা ১ চার ও ৪ ছক্কায় করেন ৪১ রান। আর ইশান কিষান ২৬ বলে ৬ চারে করেন ৩১ রান।

এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন ডেভিড ওয়ার্নার। বল হাতে প্রথম ওভারে ৩টি চার হজম করে ১৩ রান দেন। এরপর ১৫তম ওভারে তাকে আবার বোলিংয়ে আনেন ওয়ার্নার। এবার দুর্দান্ত এক ওভার করেন। রোহিত শর্মা ও তিলক ভার্মাকে খেলারই সুযোগ দেননি। মাত্র ২ রান দেন এই ওভারে।

১৭তম ওভারে আবার আসলে প্রথম বলেই রোহিত ডিপ স্কয়ার লেগ ও ডিপ মিডউইকেট দিয়ে কোনোরকমে একটি চার মারেন। পরের তিন বল ডট দেন। পঞ্চম বলে রোহিত শর্মাকে সাজঘরে ফেরান। ষষ্ঠ বলে ক্যামেরন গ্রিন একটি চার মারেন। ১৭তম ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট নেন ফিজ। প্রথম তিন ওভার বল করে তিনি দেন ২৩ রান।

আরও পড়ুন : ১০ ঘণ্টা বসে থেকে মেসির সাক্ষাৎ

তবে তার করা ১৯তম ওভারটি ছিল ব্যয়বহুল। ডেথ ওভারে বল করতে আসলে গ্রিন ও টিম ডেভিড দুটি ছক্কা হাঁকিয়ে ওই ওভারে ১৫ রান তুলে জয় হাতের নাগালে নিয়ে আসেন। এই ওভারটি আর একটু চেক দেওয়া গেলে দিল্লি হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা