ছবি-সংগৃহীত
খেলা

ভারতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, তবে...

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে অংশগ্রহণে অসম্মতি জানিয়েছিল ভারত। তার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের হাইব্রিড মডেল দাঁড় করায় ভারত। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় পাকিস্তানও। ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে এবার নতুন শর্ত জুড়ে দিলো পাকিস্তান।

আরও পড়ুন : বাফুফের বেতনের হিসাবে গরমিল

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে নতুন শর্ত দিয়েছে। নিরপেক্ষ ভেন্যু না হলেও তারা নির্দিষ্ট করে দিয়েছে ভেন্যু। বাবর আজমদের প্রস্তাবিত দুটি ভেন্যু হচ্ছে কলকাতা ও চেন্নাই।

সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। এক আইসিসি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটি বলছে, ‘পাকিস্তানের ভারতে আসার পুরো বিষয়টা নির্ভর করছে বিসিসিআই এবং ভারত সরকারের উপর। আইসিসিও সেই দিকেই তাকিয়ে রয়েছে। তবে পাকিস্তান কলকাতা এবং চেন্নাইয়ে তাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলতে চাইছে। অতীতে তারা এই দুই শহরে অতিরিক্ত ম্যাচ খেলেছে। তাই তারা মনে করছে, সেখানে তাদের খেলাটা খুবই নিরাপদ।’

আরও পড়ুন : ১০ ঘণ্টা বসে থেকে মেসির সাক্ষাৎ

তিনি আরও জনান, ‘এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান কলকাতায় মুখোমুখি হয়। এছাড়াও কলকাতায় তারা অনেক টুর্নামেন্ট খেলেছে। সেজন্য কলকাতায় খেলতে চায় তারা। কলকাতা এবং চেন্নাই এই দুই শহরের নিরাপত্তা খুব ভালো। তাই শহর দুটিই পাকিস্তানের প্রথম পছন্দ।’

যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), আইসিসি এবং পিসিবির পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। আইসিসি সূত্র এটাও জানিয়েছে- পাকিস্তান বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশের ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে চায়।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। সেই সঙ্গে টিকিটের হাহাকার। তাই আইসিসি চাইছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচটি আয়োজন করতে। যেখানে ১ লক্ষ দর্শক এক সঙ্গে বসে খেলা দেখতে পারবে। সেখান থেকে বেশ লাভবানই হবে আইসিসি। পাশাপাশি এ স্টেডিয়ামকে ফাইনালের জন্যও বেছে নেয়া হয়েছে।

আরও পড়ুন : লিটনের ছুটি বাড়াল বিসিবি

এর আগে সম্প্রতি পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন, ‘আমাদের জনগণ ভারতে গিয়ে পাকিস্তান ক্রিকেট দল খেলুক সেটি চায় না, যদি না ভারত আমাদের দেশে আসে। একইসঙ্গে আমরা যেন নিজেদের অবস্থানে অটল থাকি এবং কোনোভাবেই প্রভাবিত না হই।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা