বিপিএল
খেলা

বরিশালের জয়ে খুলনার বিদায়

স্পোর্টস ডেস্ক: বিপিএলে ঢাকায় শেষ পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং তামিমের খুলনা টাইগার্স। খুলনার এ ম্যাচ ছিলো বাঁচা-মরার লড়াই। কিন্তু, ৩৭ রানের ব্যবধানে হেরে বিপিএল থেকে ছিটকে গিয়েছে খুলনা। ১০ ম্যাচ শেষে দলটির মোট সংগ্রহ ৪ পয়েন্ট। বাকি দুই ম্যাচ জিতলেও আর ওঠার সম্ভাবনা নেই খুলনার।

আরও পড়ুন: দুর্নীতি বিএনপির মজ্জাগত বিষয়

শুক্রবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান তোলে ফরচুন বরিশাল। জবাবে বিশাল রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮ উইকেট হারালেও ১৫৭ রানের বেশি তুলতে পারেনি খুলনা।

বরিশালের পক্ষে এদিন সর্বোচ্চ ৫১ রান আসে ফর্মে থাকা ইফতিখারের ব্যাট থেকে। ৩টি করে চার-ছয়ে এই রানে অপরাজিত থাকেন এই পাকিস্তানি। এ ছাড়াও ফজলে মাহমুদ রাব্বি ৩৯ এবং অধিনায়ক সাকিব করেন ৩৬ রান।

আরও পড়ুন: পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৭

খুলনার পক্ষে ৪৮ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পল ফন মিকেরেন। ১টি করে উইকেট নেন নাহিদুল এবং হাসান মুরাদ।

লক্ষ্য তারা করতে নেমে ইয়াসির রাব্বি এবং অধিনায়ক শেই হোপ ছাড়া আর কেউই ভালো ক্রিকেট উপহার দিতে পারেনি। খুলনার পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ইয়াসির। শেই হোপের ব্যাট থেকে আসে ৩৭ রান। নাহিদুল করেন ২৪ রান।

আরও পড়ুন: পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

বরিশালের পক্ষে করিম জানাত মাত্র ২৯ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। খালেদ আহমেদ ২টি এবং ওয়াশিম-সাকিব নেনে ১টি করে উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা