ইউএস ওপেন খেলছেন না রাফায়েল নাদাল
খেলা

ইউএস ওপেনকে না নাদালের

স্পোর্টস ডেস্ক:

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ এখনো বেশ ব্যাপক। অবশ্য এ অবস্থাতেও ইউএস ওপেন গ্র্যান্ডস্লাম টেনিস টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছে দেশটি। তবে তাতে এবার খেলছেন না চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

করোনার কারণেই নাদালের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রে করোনার প্রভাব নিয়ন্ত্রণে নেই।

৩১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা আছে এবারের ইউএস ওপেন। নাদাল না বলায় এখন টুর্নামেন্টে সর্বোচ্চ রেটিংধারী পুরুষ খেলোয়াড় হিসেবে থাকছেন নোভাক জকোভিচ। আর মেয়েদের র‌্যাঙ্কিংয়ে সেরা হিসেবে খেলার সম্ভাবনা আছে সেরিনা উইলিয়ামসের।

ইউএস ওপেনের আগে সিনসিনাটি মাস্টার্স টুর্নামেন্টও করবে যুক্তরাষ্ট্র। সেই টুর্নামেন্ট শুরু হবে ২২ আগস্ট থেকে। দুটি টুর্নামেন্টই হবে বিলি জিন কিং টেনিস সেন্টারে। কোন টুর্নামেন্টেই দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবে না। আর খেলোয়াড়দেরও বেশ কড়াকড়ি ভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা