ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের দারুণ জয়
খেলা

রেকর্ড গড়ে আয়ারল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক:

৩২৯ রান তাড়া করে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড ওয়ানডে জিতলো আয়ারল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংলিশরে ৭ উইকেটে হারিয়েছে আইরিশরা। ম্যাচ জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে আয়াল্যান্ড।

অধিনায়ক ওয়েন মর্গানের সেঞ্চুরি এবং ব্যান্টন ও উইলির ফিফটিতে ৩২৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। জবাবে স্টার্লিং ও বালবার্নির শতকে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে আয়ারল্যান্ড।

১৪ রানের মধ্যে দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টোকে হারিয়ে ইংল্যান্ডের ইনিংস শুরু হয়। দ্রুতই বিদায় নেন ওয়ান ডাউনে নামা ভিন্সও।

চার নম্বরে নামা অধিনায়ক মর্গান এরপর সঙ্গী পান ব্যান্টনকে। সেঞ্চুরি করেন মর্গান। ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে শতক এটি মর্গানের। ৮৪ বলে ১০৬ রান করেন তিনি।

ব্যান্টন ক্যারিয়ারের প্রথম ফিফটি করে আউট হন ৫৮ রানে। এরপর লোয়ার মিডল অর্ডারে উইলি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে ৫১ এবং কুরানের ৩৮-এ ৩২৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। আয়ারল্যান্ডের ইয়াং ৩টি এবং লিটল ও ক্যাম্পার ২টি করে উইকেট নেন।

জিততে হলে করতে হবে রেকর্ড। সেই লক্ষ্যটা দারুণভাবে পূরণ করেছে আয়ারল্যান্ড।

দলীয় ৫০ রানে ওপেনার ডেলানিকে হারায় আইরিশরা। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার স্টার্লিং ও বালবার্নি গড়েন ২১৪ রানের জুটি। পল স্টার্লিং ১২৮ বলে ১৪২ রান করেন। ক্যারিয়ারে নবম শতক এটি স্টার্লিংয়ের।

অন্যদিকে ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক হাঁকানো অ্যান্ডি বালবার্নি ১১৩ রান করে আউট হন। দলীয় রান তখন ২৭৯।

জয়ের বাকি কাজটা শেষ করেন ট্যাক্টর এবং কেভিন ও’ব্রায়ান। ট্যাক্টর অপরাজিত ২৯ ও ২১ রান করেন ব্রায়ান। ৭ উইকেটে ম্যাচ জিতে আয়ারল্যান্ড। তবে সিরিজ হারে ২-১ ব্যবধানে। পল স্টার্লিং হন ম্যাচ সেরা ক্রিকেটার।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা