খেলা

ফ্রান্সেরও অনেকে চায় মেসি বিশ্বকাপ জিতুক

সান নিউজ ডেস্ক: লিওনেল মেসি তার বাঁ পায়ের জাদুতে বিশ্বজুড়ে এমন ভক্ত-সমর্থক বানিয়ে রেখেছেন, খোদ ফ্রান্সেও নাকি অনেকে চাইছেন মেসির হাতেই বিশ্বকাপটা উঠুক।

আরও পড়ুন : ফাইনালে মুখোমুখি পরাশক্তি আর্জেন্টিনা-ফ্রান্স

ফাইনালটা ফ্রান্স বনাম বাকি বিশ্বের হয়ে যাচ্ছে কিনা? এমন প্রশ্নে ফরাসি কোচ দিদিয়ের দেশম বললেন, শুধু বাকি বিশ্ব কেন, সম্ভবত ফ্রান্সেরও অনেক মানুষ চায় মেসি বিশ্বকাপ জিতুক।

দেশম বলেন, ‘আমি জানি আর্জেন্টিনা এবং বিশ্বের অনেক মানুষ, এমনকি ফ্রান্সেরও কিছু মানুষ চায় লিওনেল মেসি বিশ্বকাপ জিতুক। তবে আমাদের লক্ষ্য পূরণের জন্য আমরা সবকিছু করব।’

ফাইনালের আগে ফ্রান্স শিবিরকে ঘিরে ধরেছে ভাইরাস। ফ্লু'তে আক্রান্ত হয়েছেন কয়েকজন ফুটবলার। এর মধ্যে আবার মেসির প্রতি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সমর্থন। ফ্রান্স কি চাপে থাকবে?

দ্বিতীয়বারের মতো ফ্রান্সকে শিরোপাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসা দেশম অবশ্য এসব ভাবনার ধার ধারতে নারাজ। তিনি বলেন, ‘আমার আসলে এমন অনুভূতি হয় খুব কমই। একা থাকতে (কম সমর্থক নিয়ে) আমার খারাপ লাগে না। আমি এসব নিয়ে চিন্তা করি না।’

আরও পড়ুন : রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

ফরাসি কোচ যোগ করেন, ‘ম্যাচ নিয়ে আমার নির্দিষ্ট কোনো দুশ্চিন্তা বা মাথাব্যথা নেই। যখন আপনি এমন একটি ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন, তখন মনোযোগটা ঠিক রাখতে হবে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা