খেলা

রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ ফাইনালে অনন্য রেকর্ড গড়তে আজ রাতে মাঠে নামছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। মেসিদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ফাইনাল ম্যাচের গ্যালারিতে একাধিক আর্জেন্টাইন তারকা এবং মেসির সাবেক সতীর্থদের আনার ব্যবস্থা করেছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন: কাতারে ফ্রান্সের প্রেসিডেন্ট

এ পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড রয়েছে ইতালিয়ান ফুটবলার পাওলো মালদিনির। তিনি ২ হাজার ২১৭ মিনিট খেলেছেন। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। সবচেয়ে বেশি সময় ধরে খেলার রেকর্ডটি গড়তে যাচ্ছেন তিনি। খবর ফিফার।

মেসি খেলেছেন ২ হাজার ১৯৪ মিনিট। অর্থাৎ পাওলো মালদিনিকে অতিক্রম করতে আরও ২৪ মিনিট খেলতে হবে মেসিকে। আর আজ রাতেই ফ্রান্সের বিপক্ষে কাপ জেতার লড়াইয়ের মাধ্যমে সেই রেকর্ড করতে যাচ্ছেন মেসি।

আরও পড়ুন: ফাইনালে মুখোমুখি পরাশক্তি আর্জেন্টিনা-ফ্রান্স

লিওনেল মেসি এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ খেলেছেন। তবে একবারও কাপ নিতে পারেননি ৩৫ বছর বয়সি এ ফুটবলার। এবার কাতারের বিশ্বকাপে সর্বোচ্চ ৫ গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এগিয়ে আছেন মেসি। সেই সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে ভালো খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতার লড়াইয়েও এগিয়ে আছেন তিনি।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা